চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএসপি হত্যা: ‘তদন্তের স্বার্থে’ কিছু বলছে না পুলিশ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:৫৯ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
অপরাধ
A A

তদন্তের স্বার্থে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না জানিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা বলছেন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান হত্যাকাণ্ডের রহস্য তদন্ত শেষ হলেই জানা যাবে।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগরের বিরুলিয়া ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার নিহতের ময়নাতদন্ত করার পর সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, মিজানুরের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট অবস্থায় ছিল। এছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Banglabid

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মিডিয়া) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, এএসপি মিজানুরের হত্যাকাণ্ড সম্পর্কে এখনই কিছু্ বলা যাবে না। ব্যাপারটা তদন্তাধীন রয়েছে, সব কিছুর উত্তর জানা যাবে তদন্তের পর।

ছিনতাইকারীর কবলে পড়ে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে সিআইডিসহ বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তাই তদন্তের স্বার্থে এখনই কোনো কথা বলা যাবে না।

প্রায় দেড় বছর আগে ২০১৫ সালের ৫ নভেম্বর সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পুলিশ কর্মকর্তা মুকুল হোসেনকে। সেই ঘটনার সময় সন্ত্রাসীদের হামলার মুখে সশস্ত্র পুলিশ কেন প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়।

Reneta

সেই বিষয়টি  জানতে চাইলে সহেলী ফেরদৌস বলেন, আসলে পাবলিক সেফটির কথা চিন্তা করেই তারা অস্ত্র ব্যবহার করে না। জনবহুল এলাকায় পুলিশ যদি অস্ত্র ব্যবহার করে তবে জনগণ ক্ষতি হতে পারে। তাই সশস্ত্র থাকলেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ডিউটি পালন করে।

পুলিশের আবাসন সমস্যা তুলে ধরে তিনি বলেন, আমরা সরকারি চাকরি করলেও আমাদের আবাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন এলাকায়। এরফলে আমারা নিজেদের কর্মকর্তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না।

এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুলাই দিন ধার্য করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এ মামলার এজাহার ও এফআইআর কপি আদালতে এলে বিচারক তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাসুম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এএসপি মিজানুর রহমান তালুকদারকে নিঃসন্দেহে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা, কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে ঈদ মার্কেট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মিজান রাতে সেহরি খেয়ে সকালে একা বাসা থেকে বের হন। এরপর সম্ভবত তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত বলা যায়, এটি একটি হত্যাকাণ্ড। তার গলায় দাগ দেখা গেছে। তবে কে বা কারা এবং কেন হত্যা করেছে তা তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এর আগে সকালে মিজানুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ কুমার বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহত মিজানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট অবস্থায় ছিলো। এছাড়া তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায় এএসপি মিজান বুধবার সেহরির সময় থেকে নিখোঁজ ছিলেন। সকাল ১০টার পর রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্নের পাাশাপাশি মুখে গার্মেন্টসের ঝুট ঢোকানো ছিল।

রূপনগর থানার ওসি শহীদুল আলম তখন চ্যানেল আই অনলাইনকে জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএসপিএএসপি মিজানুর রহমানএএসপির লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT