বাংলাদেশ

চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপি

বাংলাদেশ পুলিশ সদস্যদের ছবি, পুলিশ ইউনিফর্মে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সদস্যরা পুলিশ ইউনিফর্মে প্রস্তুত, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাকরি হারালেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তা। তারা সবাই রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন-মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬ (২) এ মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

বিষয়:এএসপি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…