বাংলাদেশ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপির শোকজের জন্য ডাকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের শোকজ করা হয়।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

আদেশে নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতেও বলা হয়েছে।

বিষয়:এএসপি শোকজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…