উয়েফা নেশন্স লিগ: ফাইনাল আয়োজনে আগ্রহী ৪ দেশ

উয়েফা নেশন্স লিগের ২০২০/২১ চ্যাম্পিয়ন দল বিজয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লসিত ও উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী ২০২২-২৩ মৌসুমে উয়েফা নেশন্স লিগের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ৪টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। দেশগুলো হলো- বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং ওয়েলস।
চূড়ান্ত বিড জমা দেয়ার সময়সীমা চলতি বছরের ৫ অক্টোবর। ২০২৩ সালের জানুয়ারিতে আয়োজক দেশের নাম জানানো হবে। ২০২৩ সালের ১৪-১৮ জুনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। এরপর ২০২০-২১ মৌসুমে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






