চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত ম্যানইউকে হারিয়ে গেল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একদিকে লিগে টানা জয়ে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নেইমার-কাভানির মতো ভরসাকে ছাড়া খেলতে আসা পিএসজি। ফরাসি জায়ান্টদের জন্য সেটি অস্বস্তির কারণ হিসেবে দাঁড়াল না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানইউকে হারিয়েই ফিরেছে প্যারিসের জাদুকররা।

ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল পিএসজি। প্রেসনেল কিম্পেম্বে ও কাইলিয়ান এমবাপের থেকে গোলদুটি এসেছে।

নতুন কোচ ওলে গানার সুলশায়ারের অধীনে ম্যানইউর এটি প্রথম হার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল রেডডেভিলরা, যারমধ্যে ১০ ম্যাচেই ছিল জয়।

আগামী ৬ মার্চ দুটি অ্যাওয়ে গোলের সুবিধা সঙ্গী করে ফিরতি লেগে ঘরের মাঠে নামবে পিএসজি।

প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুদল। প্রথমার্ধে উভয়ের থেকেই অগোছালো খেলা এসেছে। সুযোগ তৈরিতেও সুবিধা করতে পারেনি কেউই। এঅর্ধে দুদলের করা ১৩টি ফাউল ও রেফারির দেখানো পাঁচটি হলুদ কার্ড দর্শকদের বিরক্তিরই মাত্রা যুগিয়েছে।

মধ্যবিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। সাত মিনিটের ব্যবধানে যখন দুবার সাফল্য আনে পিএসজি। ৫৩ মিনিটে ডি মারিয়া কর্নার নিয়েছিলেন। কর্নার থেকে আসা সেই বলে পিএসজিকে এগিয়ে নেন ডিফেন্ডার কিম্পেম্বে।

Reneta

ম্যাচের ৬০ মিনিটে আসে দ্বিতীয় সাফল্য। এবারও জড়িয়ে থাকল ডি মারিয়ার নাম। তবে গোলদাতা এমবাপে। মারিয়ার ক্রসে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

শেষদিকে মরিয়া ম্যানইউ হারিয়ে বসে পল পগবাকে। দানি আলভেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পরের পর্বে খেলা হচ্ছে না ফ্রান্স মিডফিল্ডারের।

রাতের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি চারুকলা বিভাগে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শুরু

পরবর্তী

শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পরবর্তী

শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

মিঠুনের ফিফটিতে দুইশ পেরিয়ে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT