চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে ফিরছেন উর্মিলা, পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৮
বিনোদন
A A
উর্মিলা শ্রাবন্তী কর

লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর গত ১৫ মার্চ উত্তরার একটি শুটিং বাড়িতে নির্মাতা সৈয়দ শাকিলের নির্দেশনায় ‘সোনার শেকল’ নামক একটি ধারাবাহিক নাটকের শুটিং করছিলেন। শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শুটিং ফেলে উর্মিলাকে নিয়ে দ্রুত উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান ওই শুটিং সেটে থাকা নাটকের পরিচালক সৈয়দ শাকিল।

সেখানে প্রাথমিক চিকিৎসা যাওয়ার পর পরিচালক সৈয়দ শাকিল সম্পূর্ণ নিজ তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য উর্মিলাকে নিয়ে আসেন মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। পেশাদার শোবিজ সেক্টরে একজন নির্মাতার এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন উর্মিলা। একইসাথে নির্মাতা সৈয়দ শাকিলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমানে উর্মিলা হাসপাতালে ভর্তি রয়েছে। তার একটি শরীরে একটি অস্ত্রোপচারও সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অপেক্ষা আরও একটি অস্ত্রোপচারের জন্য। তারপর বৃহস্পতিবার নাগাদ জনপ্রিয় এই অভিনেত্রী বাসায় ফিরবেন, এবং শুক্রবার থেকে শুটিংয়ে ফিরবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

রোববার রাতে উর্মিলা বলেন, আমি ঐদিন শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লে সৈয়দ শাকিল ভাই কোলে করে আমাকে চারতলা থেকে নিয়ে নিচে এনে গাড়ি করে হাসপাতালে নিয়ে যান। এরপর নিজের গাড়ি করে উত্তরার হাসপাতাল থেকে মহাখালীতে আনেন। তিনি নিজ খরচে আমার চিকিৎসার ব্যবস্থার করেন। শুধু তাই নয়, আমার মা ও পরিবারকে জানিয়েছেন আমার অসুস্থতার কথা।

এরপর আমাকে কেবিনে ভর্তি করান। ডাক্তার ডাকেন। তখন দুপুর গড়িয়ে বিকেল। আমাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে তিনি তার শুটিংয়ে ফিরে যান। একজন পরিচালক যে এতটা আন্তরিক হতে পারে আমার জানা ছিল না। আমার কাছে উনি নিতান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি মন থেকে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কথা প্রসঙ্গে উর্মিলা জানান, গতবছর ঠিক একই সময়ে আমি অসুস্থ হয়েছিলাম। এবারও হলাম। এবার অসুস্থ হওয়ার পর আমাকে নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম ও অনলাইন পোর্টালে নিউজ হয়েছে। এগুলো সাংবাদিক ভাইয়ের পারস্পরিক সম্পর্কের জায়গা থেকেই করেছেন, কিন্তু কেউ প্রায় আমার সঙ্গে কথা বলেনি নিউজ করার আগে।

নিউজগুলো আমি দেখেছি। সেখানে কিছু ভুল তথ্য রয়েছে। বলা হয়েছে, আমি অসুস্থ হলে আমাকে হাসপাতালে নিয়ে যান অপূর্ব ও শবনম ফারিয়া। এটা ভুল তথ্য। তারা দুজনেই মেকআপ রুমে ছিলেন। আমাকে হাসপাতালে নিয়ে যান পরিচালক সৈয়দ শাকিল ভাই।

সবশেষে উর্মিলা জানান, তিনি আগের চেয়ে ভালো আছেন। সবার কাছে তার শারীরিক অবস্থার উন্নতি ও পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চেয়ে শিল্পী সংঘের প্রচার সম্পাদক উর্মিলা।

ট্যাগ: উর্মিলালিড বিনোদন
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি: ওবায়দুল কাদের

পরবর্তী

২০ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক ব্যর্থ হয়

পরবর্তী

২০ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠক ব্যর্থ হয়

যশোর-ভৈরব নদের মাটি বিক্রি

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT