চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজপথে তারকারা, চাইলেন সাদ্দাম হত্যার বিচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি বরিশালে যাওয়ার পথে কয়েকজন লঞ্চকর্মী এফডিসির প্রোডাকশন বয় সাদ্দামকে মেরে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ জানিয়েছেন শোবিজের টেলিভিশন মিডিয়ার শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা। প্রোডাকশন বয় সাদ্দাম হত্যার প্রতিবাদে এবার রাজপথে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করলেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ি বুধবার বিকেল ৪টায় রাজধানী উত্তরায় রাজলক্ষ্মীর সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ ও ডিরেক্টর গিল্ড-এর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। টিভি মিডিয়ার প্রায় সকল তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা এ মানবন্ধনে অংশগ্রহণ করেন। সাদ্দামের পরিবারের সদস্যরাও এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সেক্রেটারি এস এ হক অলিক। ছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নির্মাতা মুস্তফা কামাল রাজ, রওনক ইকরাম, জিয়াউল ফারুক অপূর্ব, সাজু খাদেম, উর্মিলা, সাজু মুনতাসির, কচি খন্দকার, শিহাব শাহীন, মনিরা মিঠু, তানিয়া আহমেদ, রুনা খান, কাজী রোজি, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, সনি রহমান প্রমুখ।

শিল্পীরা অভিযোগ করেন, গ্রামের বাড়ি বরিশালে যাওয়ার পথে লঞ্চকর্মীরা এফডিসির প্রোডাকশন বয় সাদ্দামকে মেরে নদীতে ফেলে দেয়। ‘ফারহান-১০’ নামের একটি লঞ্চে করে বাড়ি ফিরছিলেন সাদ্দাম। লঞ্চের কর্মচারীদের সঙ্গে ঝগড়া হলে সাদ্দামকে মেরে নদীতে ভাসিয়ে দেয় তারা।

নির্মাতা রাজ বলেন, এ ধরণের নেক্কার জনক ঘটনার বিচার চেয়েছি প্রশাসনের কাছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের প্রয়োজনে সরকারি হস্তক্ষেপ কামনা করছি।

এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদী থেকে এফডিসির শুটিং সহকারী সাদ্দাম হোসেন (২২)-এর মরদেহ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের লোকজন প্রথম নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়, পরে ২ জুন পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মৃত সাদ্দাম হোসেন বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রামের মো. শাহজাহান ব্যাপারীর ছেলে ও ঢাকার এফডিসিতে শুটিং সহকারীর কাজ করতেন। ঈদ উদ্‌যাপনের পিরোজপুর জেলার ভান্ডারিয়া রুটের এমভি ফারহান-১০ লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাদ্দাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন সাদ্দামের ভগ্নিপতি মো. মাইনুল।

তিনি জানান, রাতে লঞ্চে বসে সাদ্দাম তাকে ফোন করে জানিয়েছে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অজ্ঞান পার্টির সদস্যদের সঙ্গে তার হাতাহাতি হয়। মুঠোফোনে ওই খবর পেয়ে তিনি সাদ্দামকে এগিয়ে নেওয়ার জন্য বানারীপাড়ার মীরেরহাট লঞ্চঘাটে অপেক্ষা করেন। কিন্তু সাদ্দাম আর আসেনি। তার মুঠোফোনও বন্ধ ছিল। রবিবার কেদারপুর গ্রামের স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে বাবুগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে তারা গিয়ে সাদ্দামের মরদেহ শনাক্ত করেছেন।

ট্যাগ: উর্মিলাকচি খন্দকারচঞ্চল চৌধুরীজিয়াউল ফারুক অপূর্বতানিয়া আহমেদবৃন্দাবন দাসমনিরা মিঠুমোশাররফ করিমরুনা খানলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহনাজ খুশিশিহাব শাহীনসনি রহমানসাজু খাদেমসাজু মুনতাসির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

পরবর্তী

দুদকের কেউ দুর্নীতির সাথে যুক্ত, এমন জনশ্রুতি যেন না হয়: প্রধানমন্ত্রী

পরবর্তী

দুদকের কেউ দুর্নীতির সাথে যুক্ত, এমন জনশ্রুতি যেন না হয়: প্রধানমন্ত্রী

বিহারের ২১০০ কৃষকের পাশে অমিতাভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT