বিনোদন

উবারে ভয়ানক অভিজ্ঞতার শিকার সোনম কাপুর

সোনম কাপুরের ছবি ও উবার অ্যাপের স্ক্রিনশট. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনম কাপুরের ছবি এবং একজনের হাতে থাকা মোবাইল ফোনে উবার অ্যাপের স্ক্রিনশট।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরো বছর একাধিকবার লন্ডনে যেতে হয় সোনম কাপুরকে। সেখানে চলাফেরা করেন অ্যাপস ভিত্তিক যাত্রীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার-এর গাড়িতে। কিন্তু সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার সকালে সোনম কাপুর টুইটারে জানিয়েছেন উবারের গাড়ির সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। তিনি বলেছেন, এটা তার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা।

আরেকটি টুইটারে তিনি লিখেছেন, ‘ড্রাইভার ভারসাম্যহীন ছিলেন। গালি দিচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। আর আমি ভয়ে কাঁপছিলাম।’

এরপর আরেক টুইটারে তিনি ভক্তদের উবার ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে বলেছেন। তিনি লিখেছেন, ‘প্লিজ সাবধান থাকুন। নিরাপত্তার জন্য উবার ব্যবহার না করে লোকাল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। খুব ভয় পেয়েছি।’

সোনম কাপুর এবং আনন্দ আহুজার লন্ডনে একটি বাড়ি আছে। তারা সেখানেই বড়দিন পালন করেছেন। বছরে বেশ অনেকটা সময় লন্ডনে কাটান তারা। সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। -এনডিটিভি

বিষয়:উবার বলিউড সোনম কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…