চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্মাদ বানরের হাতে ব্লেড হয়ে এসেছে ইন্টারনেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল পর্যায়ে ইন্টারনেট বিস্তৃত এবং সহজলভ্য হওয়ায় বিশ্ব হাতের মুঠোয় আসার ফলে উপকার যেমন হয়েছে, এর অপব্যবহারের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্টারনেট। এসব কারণে বিশ্বব্যাপী কেউ এর পক্ষে, কেউবা বিপক্ষে। ইন্টারনেটের অপব্যবহার রোধে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘ইন্টারনেট একটা পপুলিস্ট ঘরানা তৈরি করেছে- এটা এই জেনারেশনের একটা সংকট বটে। একটা সময় ছিল নতুন চিন্তাভাবনা, নতুন মতামত গুরুত্ব পেত- তাই মানুষ সেগুলো করতে উৎসাহিত হতো। এখন সময় হচ্ছে নিজের খোমা তৈরির যুগ। কাউকে উত্তোরণ না ঘটিয়ে বরং তার পর্যায়ে নেমে তার কথায় সায় দেয়ার যুগ।

গত ১ দশকে ইন্টারনেট একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত চলে গেছে। এই জনগোষ্ঠির বড় অংশই শিক্ষিত নয়। এদের চিন্তাভাবনা তাদের গণ্ডিতে আটকে আছে। সেই গণ্ডিবদ্ধ মানুষ নেট খুলে তার মতো আরেকজনের চিন্তাভাবনা দেখলেই সেখানে লাইক দিচ্ছে। লাইকের এই নেশায় তখন অন্যরাও ঐ গণ্ডমূর্খের পর্যায়ে নিজের সৃষ্টিকে নামিয়ে নিচ্ছে।

Banglabid

আপনি পপুলার সব ঘরানাগুলোকে ঠাণ্ডা মাথায় বিবেচনা করলে দেখবেন যে খুব দ্রুততার সাথেই এটি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। ‘ছেলে সিগারেট খেলে দোষের না, মেয়ে সিগারেট খেলে দোষের’-এটা এই সমাজের গণ্ডমূর্খ হাজার হাজার মানুষ বিশ্বাস করে। আর করে বলেই এটাকে নিয়ে ভিডিও বানালে ভাইরাল হয়, সমর্থন ও লাইক পাওয়া যায়। অন্য ধর্ম-জাতি-লিঙ্গ-বর্ণের মানুষের বিরুদ্ধে বিষোদগার করলে সেটি যখন ১শ লাইক পায় তখন আরেক কাঠবলদ আরো জোরে গালি দিয়ে ২শ লাইক কামাতে চলে যায়। এই ট্রেন্ডটা আগামী আরো ২/৩ বছর থাকবে বলে আমার ধারণা।

কিন্তু এই সময়ে যদি কোনটা ভালো কোনটা খারাপ- সে বিষয়ে আপনি আপনার মতামত না তুলে ধরেন তাহলে এটা একটা কানার হাটবাজার হয়ে যাবে। সেই কানার হাটবাজার এমন এক সংস্কৃতি তৈরি করবে যেখান থেকে মুক্ত হওয়া মুশকিল হবে।

সমাজ কখনোই খারাপ মানুষের কারণে নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নিস্ক্রিয়তায়। তাই সত্য, সুন্দর ও শুভ বোধের সাথে থাকুন, এগুলো ছড়িয়ে দিন। খারাপকে খারাপ বলুন।’’

Reneta

সবশেষে এই সাংবাদিক লিখেছেন, ‘‘ইন্টারনেট আমাদের জেনারেশনকে এক বিশাল শক্তি দিয়েছে, সেই শক্তিকে ভালো কাজে লাগান।

উন্মাদ বানরের হাতেও ধারালো বলাকা ব্লেড হয়ে এসেছে এই ইন্টারনেট। বানরকে কন্ট্রোলে রাখার জন্য আপনারও সক্রিয়তা দরকার। নইলে দুটো লাইক আর একছটাক শেয়ারের আশায় ভবিষ্যতের বড্ড ক্ষতি করে ফেলব আমি আপনি।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ জনকে হাইকোর্টে তলব

পরবর্তী

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই’

পরবর্তী

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই’

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘খাঁচা’

আমার নিজেরও অন্যতম প্রিয় একটি চলচ্চিত্র খাঁচা: জয়া আহসান

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT