চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভে উত্তাল ইরান, দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানে চলমান সহিংস বিক্ষোভ বৃহস্পতিবার ১২তম দিনে আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা, বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত মাসের শেষ দিকে প্রথম বিক্ষোভ শুরু হয়।

রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে কর্মসূচি শুরু করলে তা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ১২ দিনে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টির ৩৪৮টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Banglabid

বিক্ষোভকারীরা রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি বুরুজের্দ, আর্সানজান, গিলান-এ-ঘার্বসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। কাস্পিয়ান সাগরের তীরবর্তী শহর তোনেকাবনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সরকারি বিবৃতি ও স্থানীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরানি নেতৃত্বের বক্তব্যে ভিন্ন সুর লক্ষ করা যাচ্ছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন। তবে এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর অবস্থান নিয়ে বলেন, ‘দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দিতে হবে।’ ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেন-এজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগসাজশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেন।

Reneta

নেটব্লকস জানায়, ইন্টারনেট পুরোপুরি বন্ধ করার আগে ধারাবাহিকভাবে ডিজিটাল সেন্সরশিপ বাড়ানো হয়েছিল। সংস্থাটির মতে, সংকটময় সময়ে এ ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির অধিকারকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারনেটইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT