ফুটবল

উদযাপনে মেতে সাবেক ভক্তদের রোষের মুখে ডিগনে

ফুটবল ম্যাচে আহত খেলোয়াড়ের ছবি, দর্শক ও রেফারি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে এক খেলোয়াড় আহত হয়ে পড়ে, অন্য খেলোয়াড় ও দর্শকরা দেখছেন, রেফারি ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র দুই সপ্তাহ আগে ২৫ মিলিয়ন পাউন্ডে এভারটন ছাড়েন লুকাস ডিগনে। সাবেক বনে যাওয়া ফরাসি লেফ্টব্যাক প্রতিপক্ষ হিসেবে পা রাখেন গুডিসন পার্কে। কিন্তু তার প্রত্যাবর্তনের ম্যাচে অ্যাস্টন ভিলার হয়ে গোল উদযাপন মানতে পারেননি এভারটন ভক্তরা। দর্শক সারি থেকে বোতল ছুঁড়ে মারে তারা। এতে ডিগনে ছাড়াও আহত হন পোলিশ রাইটব্যাক ম্যাটি ক্যাশ।

শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে সফরকারী অ্যাস্টন ভিলা। জয়সূচক গোলের এসিস্টার ছিলেন ডিগনে। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে এমি বুন্দিয়ার দুর্দান্ত হেডের বলটি বানিয়ে দেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা।

এগিয়ে যাওয়ার পর বাঁধভাঙা উদযাপনে মাতে ভিলা ফুটবলাররা। কিন্তু বিষয়টি ভালো ভাবে দেখেননি এভারটন সমর্থকরা। সাবেক বনে যাওয়া ডিগনেকে লক্ষ্য করে ছুড়ে মারেন প্লাস্টিকের বোতল এবং কয়েন। আহত হয়ে মাঠেই বসে পড়েন ডিগনে ও ম্যাটি। অবশ্য এতে ম্যাচ পণ্ড হয়নি।

বিষয়:অ্যাস্টন ভিলা এভারটন প্রিমিয়ার লিগ ফরাসি ম্যাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…