চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ মেয়েদের উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে আসরের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ৪৫ ওভারের ম্যাচে ১৫৭ রানে জিতেছে অজিরা।

ওয়েলিংটনে বৃষ্টির বাগড়ায় ৫ ওভার কমে আসা ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৩ উইকেট খরচায় ৩০৫ রানের পাহাড়ে চেপে বসে অস্ট্রেলিয়া। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি উইন্ডিজ।

দুই ওপেনার রাচেল হেইনস ও অ্যালিসা হিলির অনবদ্য জুটিতে শক্ত ভিত পায় অজিরা। উদ্বোধনী জুটিতে আসে ২১৬ রান। ১০০ বলে ৮৫ রান তুলে হেইনস ফিরলেও শতক তুলে নেন হিলি। ১০৭ বলে ১৭ চার ও এক ছক্কায় ১২৯ রান আসে তার ব্যাটে।

শেষদিকে অধিনায়ক মেগ ল্যানিংয়ের ২৬ বলে ২৬ ও বেথ মুনির ৩১ বলে ৪৩ রানে ভর করে ৩০৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় অজি দল।

উইন্ডিজের হয়ে দুই অজি ব্যাটারকে ফিরিয়েছেন চিনেল হেনরি।

বড় লক্ষ্যে শুরুতেই ওপেনার রাশাদা উইলিয়ামস কোনো রান না করে ফিরলে চাপে পড়ে উইন্ডিজ। তৃতীয় উইকেট জুটিতে লড়াই করার আভাস দিয়ে ডিয়েন্দ্রা ডটিন ফেরেন ৩৫ বলে ৩৪ তুলে। হেইলি ম্যাথিউসের ব্যাট থেকেও আসে ৩৪ রান। দুজনের ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ।

Reneta

অধিনায়ক স্টেফানি টেলর লড়াই চালিয়ে গেলে তা কেবল ব্যবধানই কমিয়েছে। টেলরের ব্যাট থেকে আসে ৪৮ রান। শেষদিকে চোটের কারণে দুই ব্যাটার না নামলে ১৪৮ রানে থামে ক্যারিবীয়রা।

অজিদের হয়ে ২ উইকেট তুলেছেন জেস জোনাসেন।

অজিদের মুখোমুখি হওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার অন্য সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যালিসা হিলিওয়েস্ট ইন্ডিজরাচেল হেইনসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT