চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ‘দখলমুক্তি’ দিবসে মার্কিনবিরোধী বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইরান-যুক্তরাষ্ট্র-বিক্ষোভ মিছিল-নিষেধাজ্ঞা-অবরোধ

ইরানে ইসলামি বিপ্লবের ৩৯তম বার্ষিকীতে মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। দিনটিকে স্মরণ করতে এবং ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

চার দশক আগে এই দিনে ইরানে মার্কিন সমর্থনপুষ্ট সরকারকে উৎখাত করে এবং তেহরানে মার্কিন দূতাবাস দখল করে ইরানে ইসলামি বিল্পবের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

আর ৪০ বছর পর এই দিনেই ইরানের ওপর ‘এ যাবতকালের কঠোরতম’ অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিন বছর আগে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তির কারণে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। সে চুক্তি থেকে সরে গিয়ে আজ থেকে ইরানের ওপর আবারও আগের সব নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এসব নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু শুধু ইরান নয়, ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোও। তেল রপ্তানি, শিপিং ও বন্দর বাণিজ্য, ব্যাংকসহ ইরানের অর্থনীতির মূল জায়গাগুলোতে আঘাত হানবে এই অবরোধ।

এর প্রতিবাদে রাজধানী তেহরানে সরকারের আয়োজনে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সকল শ্রেণি পেশার মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশনে বিক্ষোভ মিছিল সরাসরি সম্প্রচারও করা হয়।

Reneta

সেখানে তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ‘আমেরিকা ধ্বংস হোক’ শ্লোগান দেয়ার পাশাপাশি মার্কিন পতাকা এবং ট্রাম্পের কুশপুত্তলিকাও পুড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষা দক্ষতার প্রমাণ দেয়ার জন্য তারা সোমবার এবং মঙ্গলবার বিমান মহড়া দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান অবরোধযুক্তরাষ্ট্রলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT