ক্রিকেট

ইমার্জিং দলের অধিনায়ক সোহান, ডেপুটি সৈকত

ইমার্জিং দলের অধিনায়ক সোহান, ডেপুটি সৈকত

এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দলে খেলতে পারবেন ২৩ পেরিয়ে আসা চার ক্রিকেটার। ৯ দিনের এ টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবি ইমার্জিং দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার সহকারী থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দুই ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে আছেন।

টেস্ট স্কোয়াডে থাকা সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান আছেন বাংলাদেশের ইমার্জিং দলে। জায়গা পেয়েছেন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকা সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। তাদের সঙ্গে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার কাজী অনিক।

২৩ পেরিয়ে আসা চার ক্রিকেটার হলেন- শফিউল, সোহান, মিজানুর ও খালেদ।

ইমার্জিং টিমস এশিয়া কাপের গত আসরের আয়োজক ছিল বাংলাদেশ। এবার যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ৬ ডিসেম্বর করাচিতে শুরু হবে টুর্নামেন্ট, কলম্বোতে ফাইনাল ১৫ ডিসেম্বর। যেখানে অংশ নেবে আটটি দেশ।

গ্রুপপর্বে বাংলাদেশের তিন ম্যাচই করাচিতে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, হংকং ও আরব আমিরাত। অন্য গ্রুপে খেলবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান।

বাংলাদেশ ইমার্জিং দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ।

বিষয়:এসিসি ইমার্জিং কাপ নুরুল হাসান সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…