চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটে ফিরে লেগ স্পিন সামলাতে ব্যস্ত লিটন-সোহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। শনিবার একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ে জুবায়ের হোসেন লিখনকে দেখে ডেকে নেন তারা। লেগ স্পিন সামলানোর কসরত দিয়েই শুরু হয় লিটন-সোহানের ফেরার লড়াই।

আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা বিভাগের ক্রিকেটাররা মিরপুরেই তৈরি হচ্ছেন। ফিটনেস টেস্ট হবে ২৫ সেপ্টেম্বর। তার আগে লাল বলে কাজ শুরু করা জুবায়ের সাদা বল হাতে তুলে নেন টি-টুয়েন্টির গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের অনুরোধে।

Banglabid

একসময় টেস্ট খেলা জুবায়ের নেটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বল করেন মাঝেমাঝেই। গুগলিতে পারদর্শী হওয়ায় নেটে বেশ চাহিদাও তার। যদিও সংযুক্ত আরব আমরাতে এশিয়া কাপের জন্য নেট বোলিংয়ের সহায়তা নিতে টিম ম্যানেজমেন্ট উড়িয়ে নেয় রিশাদ হোসেনকে।

আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গাদের সামলাতে ভারত থেকেও একজন লেগ স্পিনার ডেকে আনেন টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। লেগ স্পিনের গুরুত্ব ‍বুঝলেও দেশের কারও ওপর ভরসা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

আমিনুল ইসলাম বিপ্লব আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেকে কিছুটা প্রমাণ করলেও জুবায়েরের মতোই ছুঁড়ে ফেলা হয়েছে তাকে। অনূর্ধ্ব-১৯ দলে অলরাউন্ডার হিসেবে খেলা আমিনুল এখন ব্যাটিংয়ে গুরুত্ব বাড়াচ্ছেন। এইচপি ক্যাম্পে ৫০ ওভারের অনুশীলন ম্যাচে সেঞ্চুরি করেছেন কিছুদিন আগেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল হাসান সোহানমিরপুরলিটন দাসলিড স্পোর্টসলেগ স্পিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবসায়ীর খাটের নিচে কোটি কোটি টাকা

পরবর্তী

মঞ্চে এলো শব্দাবলীর নতুন নাটক ‘উপসংহার’

পরবর্তী
নাটকের দুই চরিত্রের মধ্যে সংলাপ চলমান, মঞ্চে নাটকীয় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে এলো শব্দাবলীর নতুন নাটক ‘উপসংহার’

বাংলাদেশ মেয়েদের ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT