চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমদাদুল হক মিলন: আজ মানুষটার জন্মদিন

মাহবুব রেজা মাহবুব রেজা
৪:০৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
মতামত
A A

এক
এই মানুষটাই একদিন তার বাসায় বুকে আগলে ধরে আমাকে বলেছিল,
‘লেখক হইতে গেলে বিদেশে পইরা থাকলে হইব না। কষ্ট হইলেও দেশে ফিরা আইতে হইব…’

তখন আমি ইতালিতে থাকি। প্রতি বছর ছয়-আট সপ্তাহের জন্য দেশে আসি। তারপর চলে যাই। নিশ্চিন্তে কাজ,মাসে মাসে অনেক টাকা পাঠাই দেশে। এক নিশ্চিত নিরাপত্তায় বসবাস। ফিরে যাবার একদিন দুদিন আগে নিয়ম করে তাঁর সঙ্গে দেখা করে যাই। আমার প্রথম গল্পের বই তিনি ১৯৯৪ সালে অনন্যা প্রকাশনী থেকে বের করে দিয়েছিলেন। ১৯৮৬ সাল থেকে আমি তাঁর অপার স্নেহ পেয়ে এসেছি।

দুই
২০০৯ সালের এপ্রিল মাসের মাঝামাঝি ইতালি চলে যাবার আগে এক বিকেলে দেখা করতে গেলাম তাঁর মগবাজারের বাসায়। পরদিন সন্ধ্যায় আমার ফ্লাইট। আমার মন খারাপ দেখে তিনি বিদায় দেয়ার সময় দরজার কাছে আমাকে ইচ্ছে করেই তার বুকে আগলে নিয়ে কথাগুলো বলেছিলেন।

Banglabid

দেশ ছেড়ে চলে যাবার আগে এমনিতে আমার মন খারাপ থাকে। সেদিন তিনি আমাকে ওসব কথা বলে আমার মন আরও খারাপ করে দিলেন। তার বাসা থেকে বের হবার পর আমার মধ্যে সত্যি সত্যি একটা পাগলামি ঢুকে গেল।

ইতালি ছেড়ে একেবারে দেশে চলে আসার পাগলামিটা আমাকে পেয়ে বসল।
লেখক হতে পারলাম কিনা জানি না তবে তিনি আমার মধ্যে ঘরে ফেরার একটা নেশা ঢুকিয়ে দিতে পেরেছিলেন।

তিন
সেদিন তিনি সেসব কথা না বলে আমার মন খারাপ করে না দিলে আমি হয়ত আর ইতালি থেকে কখনোই দেশে চলে আসার সিদ্ধান্তটা নিতাম না। এতদিনে অন্যদের মতো আমারও ইতালিয়ান পাসপোর্ট হয়ে-টয়ে যেত,আমিও বউ ছেলেমেয়ে নিয়ে ইতালি থেকে সবকিছু নিয়ে আর দশজনের মতো থিতু হতাম লন্ডন কিংবা সুইডেনে- সেখানে আমার পরিবার,পরিবারের সদস্যরা আজকের চেয়ে অনেক ভালো থাকত। স্বচ্ছন্দে থাকত যাকে আমি বলি আর্থিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকত।

Reneta

আমি আমার পরিবারের সবাইকে বঞ্চিতই করেছি। আমার জন্য তাদের কিছুই হলো না। কিছুই হলো না। আমি ইতালি থেকে দেশে ফিরে এলাম ঠিক তার ছয় মাস পর।
তারপর?
কত লান্নত গেল আমার ওপর দিয়ে।
কত অপমান গেল।
কত বেইজ্জত হলাম।
কত অমর্যাদাকর দিবস যে গেল!
কত বিচিত্র রকমের ভোগান্তি!
কতকিছু পেলাম একজীবনে! মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেয়ার ছল করে ভাবি, যা পেলাম অন্যদের তুলনায় বুঝি কমই।
তবু আমি খুশি, তবু আমি তৃপ্ত।
চার
তাঁর জন্য আমি একটু আধটু লিখতে পারছি। আমি যদি ইতালি-সুইডেন বা লন্ডনে স্থায়ীভাবে থেকে যেতাম তাহলে আমার পক্ষে কখনোই লেখালেখি করাটা সম্ভব হতো না। এই একটি কারণে তাঁর প্রতি আমার সাত জনমের কৃতজ্ঞতা। তিনি সেদিন অমন করে কথাগুলো না বললে আমার জীবন আজ অন্যরকম হতো।
আজ এই মানুষটার জন্মদিন। আপনি বেঁচে থাকুন আরও অনেক বছর।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমদাদুল হক মিলনজন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভর্তি জালিয়াতি করে ডাকসু নেতা: ভিসি-ডিনের পদত্যাগসহ ৩ দাবি

পরবর্তী

ফ্রান্সের মাঠে আলবেনিয়ার ‘জাতীয় সংগীত’ বিভ্রাট!

পরবর্তী

ফ্রান্সের মাঠে আলবেনিয়ার ‘জাতীয় সংগীত’ বিভ্রাট!

খালেদা জিয়া-জামিন আবেদন

খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT