স্পোর্টস

ইমতিয়াজের সেঞ্চুরি

ইমতিয়াজের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন। চট্টগ্রামের তামিম ইকবাল ৯০ রানে ও ঢাকা বিভাগের রাকিবুল হাসান ৮৯ রানে অপরাজিত আছেন।

বগুড়ায় রাজশাহীর বিপক্ষে ইমতিয়াজ ও রুমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান। ইমতিয়াজ ১২৫ ও রুমান ৮১ রানে অপরাজিত আছেন।

বরিশালের বিপক্ষে তামিম ও নাফিস ইকবালের ৯৮ রানের উদ্বোধনী জুটিতে দিন শেষে ২ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ।

ফতুল্লায় ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে রাকিবের লম্বা ইনিংসে ৪ উইকেটে ২৬১ রানে দিন শেষ করেছে ঢাকা বিভাগ।

তবে ঘরের মাঠে খুলনা প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে গেছে। দিন শেষে রংপুরও ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে।

বিষয়:জাতীয় ক্রিকেট লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…