চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিনেই জয় রাজশাহীর, ‘দ্বিতীয় সেঞ্চুরি’র অপেক্ষায় মুশফিক

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চলতি মৌসুমে প্রথম জয় পেয়েছে রাজশাহী বিভাগ। মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে দলটি। এনসিএলে ‘দ্বিতীয় সেঞ্চুরি’র অপেক্ষায় মুশফিকুর রহিম। সিলেট বিভাগের হয়ে খেলা এই ক্রিকেটার আছেন শতক থেকে ৭ রান দূরে। বৃষ্টিতে ভেস্তে গেছে কক্সবাজারের দুটি ম্যাচই, আউটফিল্ড ভেজা থাকা এক মাঠে গড়ায়নি বল।

তিন দিনে জয় রাজশাহীর
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী। টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৪৪.৫ ওভারে ১২১ রানে থামে খুলনা। জবাবে নেমে ৮০.২ ওভারে ২৬৮ রান তোলে রাজশাহী। ১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২৫৫ রান করে খুলনা। ১০৯ রানের লক্ষ্যে নেমে তৃতীয় দিনে জয় নিশ্চিত করে রাজশাহী।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রাজশাহীর এসএম মেহোরব। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ব্যাটে করেছেন ২৬ রান।

Banglabid

ম্যাচে উল্লেখযোগ্য রান করেছেন শাকির হোসেন। প্রথম ইনিংসে রাজশাহীর এ লোয়ার অর্ডার ব্যাটার করেছেন ১৭২ বলে ৮৯ রান। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ওপেনার হাবিবুর রহমান সোহান করেছেন ৬৮ বলে ৬২ রান। খুলনার হয়ে দুই ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করেন তিনি।

’দ্বিতীয় সেঞ্চুরি’র অপেক্ষায় মুশফিক
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। যার জাতীয় ক্রিকেট লিগে কেবল একবারই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, ২০২২ সালে রাজশাহীর হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ১১০ রান করেছিলেন। চলতি মৌসুমে সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে জাতীয় দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে ৯৩ রানে অপরাজিত আছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে মাহিদুল ইসলাম অঙ্কনের ১২২ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে ঢাকা। জবাবে নেমে ৭ উইকেটে ২৬০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট। এখনও ৫০ রানে পিছিয়ে তারা। ৪ চার ও ২ ছক্কায় মুশফিক ৯৩ রানে এবং ইবাদত হোসেন ৫ রানে দিনের খেলা শুরু করবেন।

Reneta

বৃষ্টিতে ভেস্তে গেছে কক্সবাজারের দুটি ম্যাচ
কক্সবাজারে তৃতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচে ১৫ ওভার খেলা হলেও মূল মাঠে ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচে একটি বলও গড়ায়নি।

একাডেমি মাঠে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রান করে চট্টগ্রাম। জবাবে নেমে তৃতীয় দিনের খেলা ভেস্তে যাওয়ার আগে ২ উইকেটে ১৬৬ রান করেছে বরিশাল। সালমান হোসেন ইমন ৭৫ রানে এবং জাহিদুজ্জামান ৩২ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

মূল মাঠে টসে জিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রান তুলে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। দ্বিতীয় দিনের বাকি সময়ে ২ উইকেটে ১৮ রান তোলে রংপুর। জাহিদ জাভেদ ও নাঈম ইসলাম চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাজাতীয় ক্রিকেট লিগবৃষ্টিমুশফিকরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT