চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিএল ক্রিকেট: প্রথম দিনে চার সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিভাগের হয়ে সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়। ছবি: বিসিবি

চার ভেন্যুতে গড়িয়েছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। চারদিনের ম্যাচের প্রথমদিনের খেলায় দেখা মিলেছে চার সেঞ্চুরির। চট্টগ্রামের বিভাগের হয়ে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলি রাব্বি। এছাড়া ময়মসিংহ বিভাগের আরিফুল ইসলাম ও ঢাকা বিভাগের মার্শাল আইয়ুব পেয়েছেন শতকের দেখা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইয়াসির ও জয়ের সেঞ্চুরিতে রাজশাহী বিভাগের বিপক্ষে ৪০১ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। ২ ছক্কা ও ১৫ রানে ১৬৫ বলে ১২৭ রান করেন জয়। ৬ ছক্কা ও ১০ চারে ১৩৮ বলে ১২৯ রান করেন ইয়াসির। এছাড়া ইরফান শুক্কুর ১২ চারে ৬৩ বলে ৭২ রান করেন।

রাজশাহীর হয়ে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। সুজন হাওলাদার ও এসএম মেহেরব হোসেন নেন ২টি করে উইকেট।

জবাবে নেমে ১ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। হাবিবুর রহমান সোহান ১ রানে এবং শফিকুল ইসলাম ফিরে যান খালি হাতে।

চট্টগ্রামের হয়ে দুটি উইকেটই নেন হাসান মুরাদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে রংপুর বিভাগের বিপক্ষে মার্শালের সেঞ্চুরিতে ভর করে ২২১ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ। ১৩ চারে ১৬১ রানে ১০৫ রান করেন মার্শাল। এছাড়া জিশান আলম ১০৮ বলে ৭৮ রান করেন।

Reneta

রংপুর বোলারদের মধ্যে আবু হাশিম ৩ উইকেট নেন। মেহেদী হাসান ও নাসির হোসাইন নেন দুটি করে উইকেট।

রানতাড়ায় নেমে দিনের বাকি ১৯ ওভারে ২ উইকেটে ৬৫ রান তুলেছে রংপুর। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও এনামুল হক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে আরিফুলের সেঞ্চুরিতে প্রথম দিনে ৭ উইকেটে ২৬৮ রান তুলেছে ময়মনসিংহ বিভাগ। ১০ চারে ২০৮ বলে ১০১ রান করেছেন আরিফুল। এছাড়া আব্দুল মজিদ ৬৫ এবং তাহজীবুল ইসলাম ৪৩ রান করেছেন। আবু হায়দার রনি ১৬ রানে এবং শহিদুল ইসলাম ১০ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

সিলেটের হয়ে খালেদ আহমেদ ৩ উইকেট নেন। আসাদুল্লা আল গালিব নেন ২ উইকেট।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ৩১২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছেন খুলনা। স্বাগতিকদের হয়ে ৯১ বলে ৭২ রানে অপরাজিত আছেন শেখ পারভেজ জীবন। জিয়াউর রহমান ৯১ বলে ৬৯ রান করেন। এছাড়া ইমরানুজ্জামান ৪৩ রান, সৌম্য সরকার ৩৭ রান করেছেন।

বরিশাল বিভাগের হয়ে রুয়েল মিয়া ও মইন খান ৩টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুলইয়াসিরএনসিএলখুলনাচট্টগ্রামজয়জাতীয় ক্রিকেট লিগঢাকাবরিশালময়মনসিংহমার্শালরংপুররাজশাহীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT