ফুটবল

ইন্টারকে বিদায় বলে আল হিলালের কোচ হলেন ইনজাগি

ইংল্যান্ডের কোচ গ্যারি সাউথগেট মাঠে নির্দেশনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফুটবল দলের কোচ গ্যারি সাউথগেট মাঠে নির্দেশনা দিচ্ছেন, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কদিন আগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান। হারের পর ইতালিয়ান ক্লাবটি ছেড়ে দিয়েছেন ৫১ বর্ষী কোচ সিমিওনে ইনজাগি। পুরনো ক্লাব ছাড়ার দিন না পেরোতেই নতুন ঠিকানাও খুঁজে নিয়েছেন তিনি। সৌদি প্রো লিগের দল আল হিলালের ডাগআউটে দেখা যাবে ইনজাগিকে।

বুধবার রাতে ইনজাগির আল হিলালের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। লিগ টেবিলে দুইয়ে থাকা ক্লাবটিতে দুবছর থাকবেন ইতালির সাবেক খেলোয়াড়। আল হিলাল তাকে বছরে ২০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ২৭৮ কোটি ১৮ লাখ টাকা বেতন দেবে।

সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস এখানে আসছেন।’

সাবেক লাজিও কোচ সিমিওনে গতবছর ইন্টারকে সিরি আ জিতিয়েছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের সময়ও ইন্টারের কোচ ছিলেন তিনি। এ মৌসুমে দুইয়ে লিগ শেষ করেছে ইন্টার, লিগ শিরোপা জেতা নাপোলির থেকে এক পয়েন্ট কম পেয়ে।

বিষয়:আল হিলাল ইতালি ইন্টার নাপোলি সিরি’আ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…