ক্রিকেট

সিরিজ বাঁচানো ম্যাচের আগে লিটনকে নিয়ে যে বার্তা কোচের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

সিরিজ বাঁচানো ম্যাচের আগে লিটনকে নিয়ে যে বার্তা কোচের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটি হেরে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। ব্যাটিং ব্যর্থতার সময়গুলোতে কোচ ফিল সিমন্স ম্যাচের আগেরদিন দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসকে নিয়েও স্বস্তির কথা বলেছেন।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা।

দ্বিতীয় ম্যাচের আগেরদিন লিটনকে নিয়ে সিমন্স বলেছেন, ‘আজ নেটে ব্যাটিং অনুশীলন করেনি। কিছুটা ফিল্ডিং করেছে এবং এরপর ফিরে গেছে। ম্যাচের আগেরদিন সে সাধারণত এমনই করে থাকে, তাই এতে নতুন কিছু নেই। আজ ফিল্ডিং ড্রিল ও অন্যান্য বিষয়গুলো সেরে বিশ্রাম নিয়েছে। ম্যাচের আগেরদিন এটাই তার প্রস্তুতির ধরণ।’

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট ফিল সিমন্স বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…