চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইউনিভার্স বসের’ পরিবর্তে ‘ম্যান মাউন্টেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পরেই জানিয়ে দিয়েছিলেন ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই দেশের হয়ে ব্যাট তুলে রাখতে চান ক্রিস গেইল। তবে শনিবার ভারতের বিরুদ্ধে দুই টেস্টের জন্য ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড ১৩ সদস্যের যে দল ঘোষণা করেছে, তাতে নাম নেই ‘ইউনিভার্স বসের’।

গেইলকে না রাখার চেয়েও বড় চমক ক্যারিবয়ীয় টেস্ট দলে। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে সুযোগ পেয়েছেন রাকিম কর্নওয়াল। অ্যান্টিগার এই অফস্পিনার ১৩ সদস্যের দলে নিজের জায়গা করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে।

কর্নওয়াল তার বিশাল শরীরের জন্যেই ক্রিকেটের ‘ম্যান মাউন্টেন’ বলে পরিচিত। ২৬ বছরের এই ক্রিকেটারের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। আর তার ওজন ১৪৩ কেজি। ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে কর্নওয়াল তুলে নিয়েছেন ২৬০টি উইকেট।

কর্নওয়াল তার দেশের বোর্ড প্রেসিডেন্ট একাদশরে হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে ওয়ানডে খেলেছেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ৯৭টি ইনিংসে তার ২৫-এর নিচে গড়।

অলরাউন্ডার কিমো পল চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে পারেননি। তিনিও প্রত্যাবর্তন করেছেন টেস্ট স্কোয়াডে।

এদিকে, দল ঘোষণার পরই জল্পনা তুঙ্গে! সেক্ষেত্রে চলতি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচই কি দেশের হয়ে গেইলের শেষ ম্যাচ হতে যাচ্ছে? সীমিত ওভারের মতো টেস্ট ক্রিকেটেও আনন্দদায়ক ব্যাটিং করেন গেইল। তবে সাদা পোশাকে হয়তো সেই আনন্দ আর পাওয়া হচ্ছে না ক্রিকেট সমর্থকদের।

Reneta

১০৩টি টেস্ট ম্যাচে সাত হাজারের বেশি রান করেছেন গেইল। পাঁচ দিনের ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর ৩৩৩ রান। ১৫টি শতরান, ৩৭টি অর্ধশতরান ও ৩টি দ্বিশতরান।

শেষবার দেশের হয়ে ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন তিনি। ২২ আগস্ট থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাকিম কর্নওয়াল, সেন ডাউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল এবং কেমার রোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজগেইলরাকিম কর্নওয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT