ক্রিকেট

গেইলকে ছাড়িয়ে গেলেন ২০ বর্ষী প্রোটিয়া ব্যাটার

গেইলকে ছাড়িয়ে গেলেন ২০ বর্ষী প্রোটিয়া ব্যাটার

ব্যাট হাতে অনন্য কীর্তি গড়েছেন ২০ বর্ষী সাউথ আফ্রিকা ব্যাটার লুইন-দ্রে প্রিটোরিয়াস। চার-ছক্কার ঝড়ে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি সাবেকের ১৩ বছর আগের রেকর্ড ভেঙেছেন প্রোটিয়া তারকা। স্বীকৃত টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক বনেছেন তিনি।

ব্লুমফন্টেইনে সিএসএ টি-টুয়েন্টি চ্যালেঞ্জে নাইটস-এর বিপক্ষে টাইটানস-এর হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বাঁহাতি ওপেনারের ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কার মার।

দুর্দান্ত ইনিংসে গেইলকে ছাড়িয়ে যান। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইল ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন, যা ছিল এতদিন টি-টুয়েন্টিতে সর্বোচ্চ। সিএসএ টি-টুয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল ডেওয়াল্ড ব্রেভিসের। ২০২২ সালে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়েই ৫৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন।

প্রিটোরিয়াসের তাণ্ডব চালানো ম্যাচে ১২৪ রানে জয় পেয়েছে টাইটানস। আগে ব্যাটে নেমে ৩ উইকেটে ২৬৭ রান করে তারা। জবাবে নেমে ১৭.২ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় নাইটস।

বিষয়:গেইল টাইটানস নাইটস প্রিটোরিয়াস সিএসএ টি-টুয়েন্টি চ্যালেঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…