বিনোদন

ইউটিউবে রোমান্টিক গান ভিডিও ‘আন্দাজে’

রোমান্টিক গান ভিডিও 'আন্দাজে' এর পোস্টার, ইউটিউবে মুক্তি পাবে ২৭ জানুয়ারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি রোমান্টিক গানের ভিডিও পোস্টার, যেখানে একটি প্রেমিক ও প্রেমিকা বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গানপাগল মানুষের জন্য ‘আন্দাজে’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছে কিছুমিছু। এটি এই প্রোডাকশনের প্রথম মিউজিক ভিডিও প্রজেক্ট। যার ট্রেলার এক সাথে প্রকাশ পেয়েছে ইউটিউব ও ফেসবুকে। 

২৭ জানুয়ারি সকালে ‘আন্দাজে’ মিউজিক ভিডিওটি  কিছুমিছুর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। শ্রোতা-দর্শকরা তাদের ভালো লাগার অনুভূতি জানাচ্ছেন সোশাল মিডিয়াতে।

‘কিছুমিছু’ ব্যানারের প্রধান আনিস মোস্তফা বলেন, আন্দাজে একটি রোমান্টিক গান। যা শুনে যে কোনো বয়সী গানপ্রেমী মানুষ মনে মনে গুনগুন করে উঠবেন।

আন্দাজে গানটির কথা লিখেছেন বাংলাদেশের আনিস মোস্তফা। সুর করেছেন বাংলাদেশের কে জিয়া। গানটি গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী অর্নব সেন। গান ভিডিওতেও অভিনয় করেছেন তিনি।

অর্নব সেন  বলেন, দুই বাংলার শুভাকাঙ্ক্ষীদের রোমান্টিক মেলডি ‘আন্দাজে’ গানটি ভালো লাগবে। সবাইকে শোনার আমন্ত্রণ।

বিষয়:অর্নব গান গান ভিডিও বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…