বাংলাদেশ

আড়াই লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যত নিয়ে চিন্তা

রোহিঙ্গা শিশুদের ছবি, ভবিষ্যত নিয়ে চিন্তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের জীবনযাত্রা ও ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে আসা আড়াই লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েছেন শিবিরে থাকা অভিভাবকরা। চিকিৎসা আর খাদ্যের যোগান মিললেও তাদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন তারা। দিনের পর দিন বাংলাদেশে পালিয়ে আসার সময় অনেক শিশুর মৃত্যুও হয়েছে।

মিয়ানমারে লেখাপড়া করা এসব শিশুরা নতুন দিনের অপেক্ষায় থাকলেও সব শিশু তা পারেনি। আট দিন ধরে বাংলাদেশে আসতে গরম আর খাবার সংকটে জীবন গেছে পথেই। ক্যাম্পে থাকা উদ্বাস্তু শিশুরা মায়ের কোলে থাকলেও রোগ-ভোগের সমস্যায় জর্জরিত।

পোলিও, হাম আর ডায়রিয়ার টিকার সুযোগ পাওয়া এসব শিশুদের চিকিৎসার উদ্যোগ থাকলেও লেখাপড়া অনিশ্চিত।

শিশু বয়সেই হাতে থালা উঠে এসেছে রোহিঙ্গা শিশুদের। সব ক্যাম্পে না পৌছলেও তুরস্কের অর্থায়নে প্রতিদিন ৫০ হাড়ি রান্না খাবারের ভাগ নিতে ভীড় করছে এসব শিশুরা

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…