অন্যান্য খেলা

আর রেসলিংয়ে ফিরছেন না ‘আন্ডারটেকার’

আন্ডারটেকার ও জন সিনা রেসলিং ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্ডারটেকার ও জন সিনা রেসলিং ম্যাচের দৃশ্য, যেখানে তারা মুখোমুখি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৩৪ বছর হয়ে গেল, রেসলিং দর্শকদের বিনোদনে বুঁদ করে রেখেছেন মার্ক কালাওয়ে। অবশ্য এ নাম তার অনেক আগেই মুছে গেছে ‘দ্য আন্ডারটেকার’ ছদ্মনামের কাছে। ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন ‘ডেডম্যান’ নামেও। দর্শকদের শেষবারের মতো বিনোদন দিয়ে আগামী রোববার তিন দশকের রেসলিং ক্যারিয়ারের সমাপ্তি টানছেন আন্ডারটেকার।

আগামী রোববার ডব্লিউডব্লিউই’তে নিজের ৩০ বছর পূর্তি পালন করবেন আন্ডারটেকারখ্যাত মার্ক কালাওয়ে। সেদিন সারভাইভার সিরিজ দিয়ে রেসলিং ক্যারিয়ারটাকেও বিদায় বলে দেবেন ৫৫ বছর বয়সী তারকা। ১৯৯০ সালে এই সারভাইভার সিরিজ দিয়েই ডব্লিউডব্লিউই’তে অভিষেক হয়েছিল তার।

এরপরও দর্শকদের আশা ছিল আসছে বছর ৩৭ রেসলিমেনিয়াতে জন সিনার বিপক্ষে হয়তো রিংয়ে দেখা যাবে তাকে। ইএসপিএনকে মার্ক কালাওয়ে নিশ্চিত করেছেন, রোববারই তার শেষ ম্যাচ।

The Undertaker's wrestling achievements and debut date on November 22, 1990. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার দিক থেকে আমি শতভাগ নিশ্চিত যে, আর ফিরছি না। কানেক্টিকাটের স্ট্যামফোর্ডে বেড়ে ওঠা মানুষটার একটাই কথা, কখনো না বলো না।’

‘আমি খ্যাতিকে ধরতে এসেছিলাম, এখন শান্তিতে যেতে পারবো। আমার এখন খেলাটার প্রতি ভালোবাসা আছে। যদি চালিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থায় থাকতাম, তাহলে সারাজীবনই চালিয়ে যেতাম।’

‘শারীরিকভাবে এখন আমি আর আন্ডারটেকার হবার মতো শারীরিক অবস্থায় নেই। যে আন্ডারটেকারকে দেখতে মানুষ টাকা খরচ করে আসে, আমি আর সেই অবস্থায় নেই।’

আন্ডারটেকারকে বলা হয় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সবচেয়ে জনপ্রিয় রেসলার। সবশেষ এক পোল থেকে দেখা গেছে স্টিভ অস্টিন ও দ্য রকখ্যাত ডোয়াইন জনসনকে পেছনে ফেলে সবচেয় জনপ্রিয় রেসলার নির্বাচিত হয়েছেন তিনি।

বিষয়:ডব্লিউডব্লিউই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…