চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্তেতার ‘বিখ্যাত রাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে, কোচ তাদের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। শেফিল্ডের ঘরের মাঠ ব্রামল লেনে এমন জয়কে বিখ্যাত রাত বলছেন দলটির কোচ মিকেল আর্তেতা। জয়ে লিগ শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকল আর্সেনাল।

টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনালের গোলবৃষ্টি শুরু করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধের পঞ্চম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন এ নরওয়েজিয়ান। ৩৯ মিনিটের মধ্যে আরও চার গোল করে গানারবাহিনী। গোল পান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, কাই হাভার্টজ, ডেকলান রাইস এবং বেন হোয়াইট।

টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের পর আর্তেতা বলেছেন, ‘এটি বিখ্যাত একটি রাত ছিল। যেভাবে আমরা শুরু করেছিলাম সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমরা বেশ আক্রমণাত্মক এবং ইতিবাচক ছিলাম, খেলার তৃতীয় ভাগে দেখিয়েছি খেলার আসল গুণ, যা আমাদের ভালো অবস্থায় নিয়ে গেছে।’

Banglabid

‘এরপর আমরা খেলার ছন্দ ধরে রেখেছিলাম, গোল করার ক্ষুধাও ধরে রেখেছিলাম এবং দলের এই অবস্থা আমার ভালো লেগেছে। আমরা অনেক গোল করছি, কিন্তু হজম করছি না। এটা আমাদের জন্য ভালো দিক। কিন্তু অবস্থাটা এমন, আমাদের এখন প্রতিটি ম্যাচ জিততে হবে। দল দুটি গত কয়েকবছর এমন রেকর্ড তৈরি করেছে এবং আমাদের সামনের কাজ সেটি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা বেশ জমে উঠেছে। এক, দুই এবং তিনে থাকা লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল সমান ২৭ ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা অলরেডদের পয়েন্ট ৬৩, সিটিজেনদের ৬২ এবং তিনে থাকা গানারদের পয়েন্ট ৬১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলওডেগার্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুলশেফিল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT