চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার জয়ের পর হাসপাতালে ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বয়স ৫৭ হলেও চিরতরুণ আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে ভিআইপি গ্যালারিতে বসে তার কর্মকাণ্ডই বলে দেয় মনের দিক থেকে কতোটা তরুণ তিনি।

তবে মেসিদের জয়ের পর তার বাঁধভাঙ্গা উৎসব হিতে বিপরীত হয়েছে। হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ায় হাতপাতালে যেতে হয়েছে তাকে। তবে ম্যারাডোনা এখন সুস্থ আছেন বলে জানিয়েছে মিডিয়া।

সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া। ম্যাচের পুরোটা সময় গ্যালারিতে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পুরোটা সময় চিৎকার করেছেন, উল্লাস করে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন।

ম্যাচের শুরুতে মেসির গোলের পর টেবিলের ওপর দাঁড়িয়ে যান। সামনে বসা আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে গলা ফাটান। ওপরে তাকিয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

কিন্তু নাইজেরিয়ার গোলের পর হতাশ হন ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক। হিগুয়েনের ‘শিশুতোষ’ গোল মিসের পর ক্ষুব্ধ হন তিনি। কিন্তু রোহোর গোলের পর আর তাকে থামানো যান নি।

Reneta

আর্জেন্টিনার জয়ের পর দর্শকদের সঙ্গে সমানতালে আনন্দ করেছেন, ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে বাহবা দিয়েছেন দলকে, সমর্থকদের সঙ্গে হাত নেড়ে জানিয়েছেন শুভেচ্ছা।

 

কিন্তু তার খানিকক্ষণ পরেই ম্যারাডোনা অসুস্থ হয়ে পড়েন। গ্যালারি ছাড়ার সময় তার পা আর চলছিল না। সামনে এগোতে পারছিলেন না। স্টেডিয়ামের মেডিকেল দল তাকে নিয়ে যায় গেট পর্যন্ত। এরপর স্টেডিয়াম থেকে সোজা হাসপাতালে। মেডিকেল দল জানায়, তাকে ডাক্তার দেখানো জরুরি। এ কারণে হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, ম্যারাডোনা সুস্থ আছেন। স্থিতিশীল আছেন। হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায় তার। তবে সুস্থ থাকলেও হাসপাতালে তাকে আরও কিছু সময় পর্যবেক্ষণে রাখবেন চিকিৎকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT