চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইন ‘সুপারক্ল্যাসিকো’র ফাইনাল বার্নাব্যুতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোপা লিবার্তোদোরেস ফাইনালের ফিরতি লেগ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট ৯ ডিসেম্বর আলোচিত এ ম্যাচে মুখোমুখি হবে।

সাউথ আমেরিকান ফুটবল’স গভর্নিং বডি জানিয়েছে, বিতর্কিত ঘটনার জন্য রিভার প্লেটকে ৪ লাখ ইউএস ডলার জরিমানা দিতে হবে। এছাড়া দলটিকে তাদের মহাদেশীয় পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য মাঠে।

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিনগুয়েজ বলেন, ‘স্পেনের ফাইনালে দুই দলের দর্শকই মাঠে থাকতে পারবে।’

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এই ফাইনালকে স্বাগত জানিয়ে ঘোষণা দিয়েছেন, ম্যাচটির জন্য তারা ‘সর্বোত্তম পরিবেশ’ সৃষ্টি করবেন।

আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেটের এই ফাইনালটি হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর, রিভার প্লেটের মাঠে। কিন্তু দর্শকদের মারমুখী আচরণের কারণে ম্যাচটি সেদিন স্থগিত ঘোষণা করা হয়।

বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের বহন করা বাসে হামলা করে রিভার প্লেট সমর্থকরা। ওই বাসে থাকা বোকার খেলোয়াড়রা আহত হন। যার মধ্যে আছেন বোকার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজও। আর্জেন্টিনার পত্রিকাগুলো জানাচ্ছে, এই ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

Reneta

রিভার প্লেটের সমর্থকরা পিপার স্প্রে ছুঁড়ে মারে বোকার খেলোয়াড়দের চোখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। বোকার পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষে খেলা সম্ভব নয়। পরে ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়। কিন্তু বোকার খেলোয়াড়রা সুস্থ না হওয়ায় ম্যাচটি অনির্ধারিত সময়ের জন্য পিছিয়ে যায়।

বোকার মাঠে হওয়া ফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়। প্রবল বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় ওই ম্যাচও ২৪ ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোকা জুনিয়র্সরিভার প্লেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT