ফুটবল

মেসির বিদায়ী ম্যাচে নিজের শেষটাও স্মরণীয় করলেন ওটামেন্ডি

মেসির বিদায়ী ম্যাচে নিজের শেষটাও স্মরণীয় করলেন ওটামেন্ডি

বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন নিকোলাস ওটামেন্ডি। তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে সতীর্থের পাশে থাকতে ফের এক ম্যাচের জন্য আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছেন ৩৮ বর্ষী ডিফেন্ডার। বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু মেসির বিদায় নয়, ওটামেন্ডিরও শেষ ম্যাচ। আর সেই বিদায়কে আরও স্মরণীয় করে রাখলেন গোল করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে জালে পাঠান ওটামেন্ডি। গোলের পর মনুমেন্টাল স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। একদিকে মেসির শেষ ম্যাচ, অন্যদিকে জাতীয় দলের হয়ে ওটামেন্ডির শেষ অধ্যায়-মুহূর্তটি হয়ে ওঠে আরও বিশেষ।

তবে গোলের আনন্দ উপভোগ করার বেশি সময় পাননি ওটামেন্ডি। দুই মিনিট পরই তাকে মাঠ থেকে তুলে নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মাঠ ছাড়ার সময় ওটামেন্ডিকে দাঁড়িয়ে সম্মান জানায় মনুমেন্টালের গ্যালারি। সতীর্থরাও একে একে এগিয়ে এসে হাত মিলিয়ে বিদায় জানান তাকে।

বিষয়:আর্জেন্টিনা ওটামেন্ডি বেনিন মনুমেন্টাল মেসি রিভার প্লেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…