চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতে মোদির ঐতিহাসিক সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাতে দু’দিনের সফরের দ্বিতীয় দিনে দেশটির পরিকল্পিত এবং ক্লিন এনার্জির জন্য পরিচিত মাসদার শহর পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিদর্শন শেষে তিনি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। আমিরাতে অবতরণের পর বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহইয়ান।

সফরের প্রথম দিনে ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে গিয়ে ভিজিটর’স বুকে লেখেন, এই মসজিদ ভবিষ্যৎ প্রজন্মের আরব আমিরাতের যুবরাজ ও প্রেসিডেন্টের অসাধারণ দূরদৃষ্টির প্রতীক হয়ে থাকবে। মসজিদের সামনে মোদি যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর আনওয়ার গারগাশের সাথে সেলফি তোলেন।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানান, ইউ.এ.ই সরকার আবুধাবিতে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ইউ.এ.ই সরকারকে ধন্যবাদ জানান তিনি।

Banglabid

মসজিদ পরিদর্শনের পর তিনি আইসিএডি রেসিডেন্সিয়াল সিটি এলাকায় আরব আমিরাতে কর্মরত ভারতীয়দের সাথে দেখা করেন।

সোমবার সন্ধ্যায় দুবাই ইন্টরন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ‘মারহাবা নামো’ নামের ওই সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ হাজার প্রবাসী ভারতীয় কর্মীর যোগ দেওয়ার কথা রয়েছে। সংবর্ধনার সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ শিল্পী অংশ নেবেন।

গত ৩৪ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে পা রাখলেন। ইন্দিরা গান্ধীর পর আর কোনো প্রধানমন্ত্রী ইউ.এ.ই. সফরে যাননি। এর মধ্য দিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিমোদিসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৩ বছর পর রায়, সাজা ১০ বছরের কারাদণ্ড

পরবর্তী

চাঁদপুরে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় আটক ৬

পরবর্তী

চাঁদপুরে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় আটক ৬

দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে শিশুর পেট থেকে কাঁচিটি বের করা হলো

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT