বিনোদন

‘আরআরআর’র বক্স অফিস কাঁপানোর খবর ভুয়া: কেআরকে

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে তিনজন ব্যক্তি ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর এই ছবিতে তিনজন ব্যক্তি ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে আছেন, ২৫ মার্চ ২০২২ এর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠিত তারকাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন সেলফ ক্রিটিক কামাল রশিদ খান (কেআরকে)। এবার তিনি মন্তব্য করলেন ‘আরআরআর’ নিয়ে।

একের পর এক রেকর্ড ভাঙছে ‘আরআরআর’, এমন খবরের শিরোনামে সয়লাব ভারতীয় গণমাধ্যমগুলো। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে অনেকেই দাবী করছেন, ‘আরআরআর’-এর বক্স অফিস সম্পর্কে দেয়া তথ্যগুলো ভুয়া। একই কথা বলেছেন কেআরকেও। তিনি সম্প্রতি টুইটারে লিখেছেন, মানুষ ‘আরআরআর’ ছবিটি গ্রহণ করেনি। হাস্যকর ছবি। কিন্তু নির্মাতারা মিথ্যা হাইপ তৈরি করছে মিডিয়ায় অর্থের বিনিময়ে মিথ্যা খবর দিয়ে। আমার পরের রিভিউতে প্রমাণ দেব যে এটি বক্স অফিসে আসলে ভালো ব্যবসা করছে না। মানুষ এখনও হিসেব করতেই শিখেনি যে ৬৮০ কোটি রুপির মতো বড় বাজেটের ছবির হিসেব কীভাবে করতে হয়।’

শুরুতে ২০২০ সালের জুলাইয়ে ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছিলেন প্রযোজক-নির্মাতা। এরপর তা পিছিয়ে গত বছর জানুয়ারি করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় আবারও তারিখ পরিবর্তন করতে হয় নির্মাতাদের। পরবর্তী সময়ে ১৩ অক্টোবর মুক্তির তারিখ নির্ধারণ করেন তারা। কিন্তু সেটিও পরিবর্তন করে চলতি বছরের ৭ জানুয়ারি করা হয়েছিল। সেটিও স্থগিত হয়ে অবশেষে ২৫ মার্চ তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে।

বিষয়:আরআরআর কেআরকে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…