চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহুবলী-মারকোর পরিবেশকের হাত ধরে মধ্যপ্রাচ্যের চার দেশে ‘বরবাদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
অন্যান্য, বিনোদন
A A
বিভিন্ন সিনেমার পোস্টার সহ চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে দেড় মাসের বেশি সময় ধরে সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা করছে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও চলছে ছবিটি। এবার ‘বরবাদ’ মুক্তি পেল মধ্যপ্রাচ্যে।

সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, বাহরাইনে ১৫ মে থেকে মুক্তি পেল ঈদে মুক্তির পর তুমুলভাবে আলোচিত ও ব্যবসা সফল ‘বরবাদ’। সেখানে ‘বরবাদ’ ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এই কোম্পানি মধ্যপ্রাচ্যে এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো ব্লকবাস্টার সিনেমা মুক্তি দিয়েছিল।

পাশাপাশি এই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন ছবি পরিবেশনা করে থাকে।

খবরটি জানিয়েছেন বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি বলেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেইসঙ্গে ইন্ডিয়ান থাকেন। আশা করছি, তারা সকলে ‘বরবাদ’ থিয়েটারে গিয়ে দেখবেন।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ।

Reneta

মুক্তির একমাস সিনেমাটি থেকে প্রায় ৭৫ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে। যা বাংলাদেশের সিনেমার ব্যবসায়িক সাফল্যে মাইলফলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরআরআরদেশি সিনেমাবরবাদবাহুবলিমধ্যপ্রাচ্যমারকোমার্কোলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT