চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কখনোই পুষ্পার মতো সিনেমা দেখব না: নাসিরউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৬, মে ২০২৫
বিনোদন
A A
নাসিরউদ্দিনের হাসিমুখের ছবি, তিনজন পুরুষের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। শুধু অভিনয়ের জন্যই নয়, বরং স্পষ্ট ও নির্ভীক মত প্রকাশের জন্যও তিনি পরিচিত। এক পুরনো সাক্ষাৎকারে তিনি দক্ষিণ ভারতের দুটো সুপারহিট সিনেমা — আরআরআর এবং পুষ্পা–কে ‘অতিপুরুষত্বপূর্ণ’ বলে সমালোচনা করেন।

তিনি বলেন, এই ধরনের সিনেমাগুলো “হাইপারমাসকুলিনিটি” বা বাড়াবাড়ি রকমের পুরুষতান্ত্রিক আচরণকে প্রশ্রয় দেয়, যা সমাজে একধরনের ভুল বার্তা ছড়িয়ে দেয়।

সেই সাক্ষাৎকারে কী বলেছিলেন নাসিরউদ্দিন? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বি আ ম্যান ইয়ার’ অনুষ্ঠানে নাসির বলেন, “মার্দদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে, এজন্যই হাইপারমাসকুলিনিটি-কে এত জোর দেওয়া হচ্ছে। আমেরিকাতেও মার্ভেলের জগতে সব চরিত্র সুপারহিরো হয়ে গেছে।”

তিনি আরও জানান, তিনি আরআরআর ও পুষ্পা দেখা শুরু করলেও শেষ করতে পারেননি। তবে তিনি মণি রত্নম পরিচালিত ‘পুনিয়ানিন সেলভান’–এর প্রশংসা করেন, কারণ তার মতে সিনেমাটির কোনো গোপন উদ্দেশ্য বা এজেন্ডা ছিল না, বরং এটি নির্মিত হয়েছে শিল্পমূল্যকে গুরুত্ব দিয়ে।

পুষ্পার মতো সিনেমা নিয়ে নাসিরউদ্দিন স্পষ্ট ভাষায় বলেন, “আমি বুঝতেই পারি না, মানুষ কীভাবে এই ধরনের সিনেমা দেখে আনন্দ পায়। এসব সিনেমা কখনোই আমাকে আকৃষ্ট করে না। এমন সিনেমা আমি কখনই দেখব না।”

সবসময়ই শিল্প, ভাবনা ও দায়বদ্ধতার জায়গা থেকে সিনেমাকে বিচার করেন নাসিরউদ্দিন শাহ। তাই যখন তিনি গণমাধ্যমে জনপ্রিয় অথচ ‘সচেতনতা-বিচ্যুত’ সিনেমাগুলোর সমালোচনা করেন, সেটি শুধু তার ব্যক্তিগত রুচির পরিচয় নয়, বরং সিনেমার প্রভাব নিয়ে একটি বৃহৎ বিতর্কের সূচনা করে। –কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরআরআরনাসিরউদ্দিন শাহপুষ্পাবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT