আন্তর্জাতিক

পার্টিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, ২ নারীসহ সহকর্মীদের বিরুদ্ধে মামলা

পার্টিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, ২ নারীসহ সহকর্মীদের বিরুদ্ধে মামলা

ভারতের রাজধানী দিল্লিতে আবারও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের অভিযোগ তোলা তরুণী দিল্লির কারকারদুমা এলাকার একটি শপিং মলের ক্যাফেতে কাজ করেন। অভিযুক্তরাও একই ক্যাফের কর্মী। গত সোমবার রাতে প্রীতবিহারের একটি ক্যাফেতে আয়োজিত পার্টিতে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, ক্যাফেটি সাধারণত রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায়। তবে অভিযুক্তদের একজনের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ হওয়ার পর সেটি আবার খুলে তারা ভেতরে প্রবেশ করেন। সেখানে মদ্যপান ও নাচ-গানের আয়োজন চলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত ৩টা পর্যন্ত পার্টি চলেছিল।

তরুণীর অভিযোগ, পার্টি চলাকালে তার দুই পুরুষ সহকর্মী তাকে ধর্ষণ করেন। এ সময় অন্য সহকর্মীরাও তাদের সহযোগিতা করেন। তার অভিযোগের ভিত্তিতে চার পুরুষ ও দুই নারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে দিল্লি ও আশপাশের এলাকায় একের পর এক ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় কখনো পার্কে পুলিশের পরিচয় দিয়ে, আবার কখনো চলন্ত বাসে নাবালিকাদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিষয়:গণধর্ষণ দিল্লি ভারত সহকর্মী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…