চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনলাকি থার্টিনে’ থামল ম্যানসিটির জয়রথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হারার পর টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে সিটিজেনদের চলা সেই জয়রথ থামালো সাউথাম্পটন। ‘অপয়া’ তেরোতম ম্যাচে টেবিলের ১২তম দলের বিপক্ষে ড্র করল পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার প্রতিপক্ষের মাঠে টেবিলের শীর্ষ স্থান আরও পোক্ত করার লক্ষ্যে নামেন সিটিজেনরা। কিন্তু সাউথাম্পটনের ওয়াকার-পিটারের গোলে পিছিয়ে পড়ে শুরুতেই। লাপোর্তের গোলে শেষ পর্যন্ত পযেন্ট ভাগাভাগি করে ম্যানসিটি।

দুর্দান্ত ফুটবল খেললেও পয়েন্ট ভাগাভাগি করায় খুশি নন লাপোর্তো, ‘আমরা দুর্দান্ত খেলেছি। আমার মনে হয় আরও ভালো কিছু পেতে পারতাম। কিন্তু এক গোলের বেশি করতে না পারাটা খুব কঠিন।’

‘আজ রাতে তিন পয়েন্ট সংগ্রহ করতে পারলে ভালো লাগতো। কিন্তু তারা দুর্দান্ত খেলেছেন। আমরাও দারুণ খেলেছি। মাঝেমাঝে আপনি যা না চাইবেন তাই জিতবেন। আমরা এক পয়েন্ট পেয়েছি, কিন্তু এর থেকেও বেশি চাইছিলাম।’

জয়রথ থামলেও লিগ টেবিলের শীর্ষেই রয়েছে গার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের (৪৫) থেকে তারা এখনও এগিয়ে ১২ পয়েন্ট। তিনে চেলসি (৪৪)। চার নম্বরে রোনালদোর ম্যানইউ।

ম্যাচে বল দখলে আধিপত্য বজায় রাখা সিটিজেনরা গোলে শট ১৩ বার। কিন্তু ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় সাউথ‍্যাম্পটন। রোমেউরের বাড়ানো বল দারুণ ভাবে জালে জড়ান কাইল ওয়াকার-পিটার। ২৩ মিনিটের মাথায় ফের জালের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু আরমান্দো ব্রোহা অফসাইডে থাকায় গোল মেলেনি।

Reneta

৩৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের বাঁকানো শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর সিটিদের হতাশ করেন সাউথ‍াম্পটন গোলরক্ষক। গোল পোস্ট ও ক্রসবারে লেগে পরের অর্ধে তিনটি চেষ্টা ব‍্যর্থ হয় সিটির। সাউথাম্পটনেরও একটি সুযোগ নষ্ট হয় পোস্টে লেগে।

৬৫ মিনিটে সমতায় ফেরে সিটি। কেভিন ডে ব্রুইনের ফ্রি-কিকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন লাপোর্তো। এরপর আক্রমণের ধার বাড়ালেও জালের দেখা পায়নি কোনো দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টাল প্যালেসগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT