চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনন্দমেলা’র উপস্থাপক রিয়াজ ও শাওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
বিনোদন
A A
রিয়াজ ও শাওন

রিয়াজ ও শাওন

রিয়াজ আর শাওন একসঙ্গে অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’ আর ‘শ্যামল ছায়া’ ছবিতে। আবার শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন রিয়াজ। তারা দুজন একসঙ্গে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। এবার তারা অনুষ্ঠান উপস্থাপনা করবেন। অনুষ্ঠানের নাম ‘আনন্দমেলা’। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

শাওন বললেন, ‘আমরা ঈদের দিন রাতে বিটিভির ঈদের নাটক আর আনন্দমেলা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। কিন্তু একসময় আনন্দমেলার ব্যাপারে আর কোনো আগ্রহ ছিল না। এবার আমাকে এই অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে আমার শুরুটা হয়েছে বিটিভির মধ্য দিয়ে। তাই যখন বিটিভির জন্য ভালো কিছু করার ডাক পাই, তখন আর সাড়া না দিয়ে থাকতে পারিনা। মনে হয় শেকড়ের কাছে ফিরে যাচ্ছি।’

জানালেন, অনেক দিন নানা কারণে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানটি দেখা হয়নি। তাই এবারের উপস্থাপনার কাজটিকে তিনি চ্যালেঞ্জ মনে করছেন।

আর রিয়াজ বললেন, ‘এবার ভিন্ন আঙ্গিকে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আমি আর শাওন গল্পে গল্পে উপস্থাপন করব।’

আনন্দমেলা গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘এবার অপু বিশ্বাস নাচ করবেন। রেজওয়ানা চৌধুরী বন্যা পুরোনো দিনের গান করবেন। লোকগান করবেন কৌশিক হোসেন তাপস। লায়লা হাসান, মুনমুন আহমেদ ও নাদিয়া নাচবেন। থাকবে আরও অনেক কিছু।’

জানা​ গেছে, ২৩ আগস্ট বিটিভির স্টুডিওতে দর্শকদের উপস্থিতিতে ধারণ করা হবে অনুষ্ঠানটি। এদিন রিয়াজ আর শাওন অংশ নেবেন। তবে অন্য অংশগুলো রেকর্ড করা হবে ২২ আগস্ট।

ট্যাগ: রিয়াজশাওন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পরবর্তী

কে আছে জোয়ান, নেইমার অভাব মেটাবার

পরবর্তী
নেইমার ও জোয়ান ফুটবল খেলোয়াড়ের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

কে আছে জোয়ান, নেইমার অভাব মেটাবার

রিয়া সেন ও শিবম তিওয়ারি

গোপনে পুনেতে বিয়ে সারলেন রিয়া সেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT