চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াজ সুস্থ আছেন, মৃত্যুর খবর গুজব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর ছড়িয়েছে। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।

এমনকি এই নায়কের মৃত্যুর খবরের কোনো সত্যতা মেলেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও এ বিষয়ে কিছুই জানে না।

তবে রিয়াজের এক ঘনিষ্ঠ গণমাধ্যমকে জানান, রিয়াজ যেখানেই আছেন সুস্থ আছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়টি পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন।

গত বছর জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। এর পর থেকেই হদীস নেই রিয়াজের। তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ কিছু জানেন না। তিনি দেশে আত্মগোপনে আছেন নাকি অন্যকোনো দেশেই আছেন কোথাও এই বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই।

এমনকি রিয়াজের ব্যবহৃত নম্বরটিও বন্ধ রয়েছে। সেই সাথে তার ব্যবহৃত অফিশিয়াল ফ্যান পেইজটিও একেবারে নিষ্ক্রিয়।

শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সরব ছিলেন রিয়াজ। বেশ কয়েকবার তাকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এমনকি চট্টগ্রামে জলাবদ্ধতা দেখা দিলে আওয়ামী লীগের পক্ষে বেশ কয়েকবার ভাইরাল হয় তার বক্তব্য।

Reneta

১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রিয়াজ। এরপর একে একে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

২০২২ সালে রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর আর নতুন কাজে তার দেখা যায়নি তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়ক রিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT