চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের হাতাহাতি কেন?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৪৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
আদালত
A A
খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে হাতাহাতি, আদালত চত্বরে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বৃহস্পতিবার দুপরে খালেদা জিয়া আদালত ত্যাগ করার পর এই হাতাহাতির ঘটনা ঘটে। এসময় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

হঠাৎ এমন হাতাহাতির কারণ সম্পর্কে জানা যায়, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়ার জামিনের পর টিভি ক্যামেরায় মুখ দেখানো নিয়ে এই হাতাহাতিতে জড়িয়েছেন হাইকোর্ট ও নিম্ন আদালতের বিএনপিপন্থী আইনজীবীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, টিভি ক্যামরায় নিজের উপস্থিতি জানান দিতে অন্য সময়ের মতো ধাক্কাধাক্কি শুরু করেন আইনজীবীরা। এ পর্যায়ে ঢাকা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সঙ্গে সুপ্রিমকোর্টের জুনিয়র আইনজীবী মির্জা আল মাহমুদের কথা কাটাকাটি হয়। এসময় খোরশেদ আলমকে লাথি মারেন মির্জা আল মাহমুদ।

এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় শারীরিকভাবে একে অপরকে লাঞ্ছিত করতে থাকেন তারা। পরে ঢাকা বারের আইনজীবীরা মির্জা আল মাহমুদের ওপর চড়াও হন। এতে তার শার্ট ছিঁড়ে যায়। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী আক্ষেপ করে বলেন, এধরনের ঘটনা খুবই দুঃখজনক। নিজেদের মধ্যে এমন ঘটনায় বিরোধী পক্ষ সুযোগ পাবে। মানুষ আমাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে।

Reneta

বেগম খালেদা জিয়াকে এক লাখ টাকার মুচলেকা ও বিদেশে গেলে আদালতের অনুমতি লাগবে এসব শর্ত সাপেক্ষে দুটি মামলায় জামিন মঞ্জুর করার পরই আইনজীবীদের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েকজন আইনজীবী আলিয়া মাদ্রাসা মাঠে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবু উদ্দীন খোকন সেলফিতে অংশ নেন।

তাদের এমন সেলফিকাণ্ড দেখে উপস্থিত অনেকে সমালোচনা করেন। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া আদালত ত্যাগের পরপরই টেলিভিশনে মুখ দেখানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা।

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিপন্থী আইনজীবী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া ট্যুর বাতিল করছেন এড শিরান

পরবর্তী

তৈমুরের প্রথম দিওয়ালি

পরবর্তী
তৈমুর আলী খান

তৈমুরের প্রথম দিওয়ালি

উচ্চ আদালতকে ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT