চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়ার বিদেশে চিকিৎসা: আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এটি পরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এজন্য সময় চেয়েছেন তিনি।

মঙ্গলবার ২৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে আইনজীবীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেন।

তখন আইনমন্ত্রী বলেন, ‘আপনারা যে স্মারকলিপি দিয়েছেন, সেটা পড়েই দিয়েছেন। এটা আমি অবশ্যই পরীক্ষা করে দেখব। এখানে সিদ্ধান্ত ও মতামতের ব্যাপারে আলোচনার প্রয়োজন আছে এবং সেটা আমরা করব।’

তিনি বলেন, ‘এখানে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটি কথা, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তখন কিন্তু কোনো দাবি তুলতে হয়নি, তিনি নিজেই ওনাকে মুক্ত করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলব যে, মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন।’

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আজকেই এখন প্রিম্যাচিউর আপনাদের যদি কিছু বলে দিই, সঠিক হবে না। আমাকে একটু সময় দিন। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করব।’

কেউ জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘ওনার (খালেদা জিয়া) চিকিৎসা এখানে হচ্ছে, সেটা আপনারা জানেন, আমিও জানি।’

Reneta

তিনি আরও বলেন, ‘আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করি। আমি অবশ্যই এই সিদ্ধান্ত নেওয়াটা যতটুকু গুরুত্ব দিয়ে নেওয়া যায়, সেভাবেই আমরা সিদ্ধান্ত নেব।’

প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আরম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট মো. আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিপন্থী আইনজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT