চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ পর্যন্ত কোনোদিন কপি সিনেমা বানাইনি: রায়হান রাফী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৬:২৪ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে পরিচিতি পেয়েছিলেন রায়হান রাফী। পরে ‘দহন’ বানিয়েও আলোচনার জন্ম দেন এই তরুণ নির্মাতা। পাশাপাশি মূলধারায় এ দুটি সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দর্শকদের আস্থা অর্জন করেন রাফী। পরবর্তীতে তার বানানো ওয়েব কনটেন্ট ‘জানোয়ার’, ‘ডার্ক সাইট অব ঢাকা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ সবগুলো দর্শক সাদরে গ্রহণ করেন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র জন্য রাফী বানিয়েছেন নতুন ওয়েব ফিল্ম ‘টান’। এটি ২৭ জানুয়ারি রাত ৮টায় মুক্তি পাবে চরকি অ্যাপে। এর মাধ্যমে সিয়াম আহমেদ ও শবমন বুবলীকে জুটি বানিয়ে প্রথমবার পর্দায় আনছেন রাফী। আরও রয়েছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলাসহ অনেকে।

রায়হান রাফী জানান, এর মাধ্যমে অন্যরকম এক প্রেমের গল্প বলেছেন। তার কথা, ‘টান’ রোমান্টিক কমার্শিয়াল ফিল্ম। যেহেতু সিনেমা হল বন্ধ তাই ওয়েবে দর্শকদের জন্য উপহার। এটি ফুল প্যাকেজ অব কর্মাশিয়াল ফিল্ম। একেবারে ধামাকা।

‘টান’ দেখে সিনেমা হলের সিনেমার মতো স্বাদ পাওয়া যাবে উল্লেখ করে রাফী বলেন, এতে চারটি গান আছে। ওয়েবের জন্য ১০০ মিনিটের। নতুন গল্পের সঙ্গে নতুন সিয়াম ও বুবলীকে দেখা যাবে। টিজারে কিছুটা বোঝা গেছে নেশাগ্রস্ত একটি ছেলের প্রেমের গল্প। মূল গল্পটা আগেই গোছানো ছিল। প্রিপ্রোডাকশন করা ছিল। সেজন্য আমি শুটিং দ্রুত শুটিং শেষ করতে পারি।

‘টান’-এর টিজার প্রকাশের পর নজর কেড়েছেন সিয়াম-বুবলী। তবে কেউ কেউ এটিকে ভিনদেশী সিনেমার অনুকরণ বলছেন।

Reneta

তবে পরিচালক এসব কথা পাত্তা দিলেন না। বললেন, আমাদের কিছু মানুষের স্বভাব কীভাবে নেতিবাচক জিনিস ছড়ানো যায়। তবে আজ পর্যন্ত কোনোদিন কপি সিনেমা বানাইনি। অনেকে নিরাশ করলেও আমি দর্শকদের কখনও নিরাশ করিনি। প্রত্যেকটা সিনেমায় আমি আমার নিজস্ব গল্প বলার ধরন ও সিগনেচার রেখেছি। আমার বিশ্বাস ‘টান’ও নিরাশ করবে না।

রাফী বলেন, ‘নূর’ সিনেমায় আরিফিন শুভর চুল ছোট থাকায় অনেকেই বলেছে সালমান খানের ‘তেরে নাম’ সিনেমার নকল। কিন্তু ‘তেরে নাম’র আগে অনেক সিনেমায় অনেক নায়কের চুল ছোট ছিল। ‘টান’-এ বুবলীর হিজাব পরা দেখে অনেকেই আলিয়া ভাটের ‘গাল্লি বয়’র নকল বলছে। কিন্তু আসলে মোটেও তেমন না। হিজাব আমাদের দেশের মেয়েরা সবসময়ই পরে থাকে।

‘টান’ প্রসঙ্গে রাফী বলেন, অনেকদিন পর একটা পাগলা রোমান্টিক ফিল্ম বানিয়েছি। চাচ্ছিলাম লুতুপুতু প্রেমের ফরম্যাটের বাইরে গিয়ে কাজ করতে। এইগল্পটা অনেকদিন ধরে বানাতে চাচ্ছিলাম। অন্য নায়ক নায়িকা নিয়ে সিনেমা হলের জন্য বানাতে চেয়েছিলাম। কিন্তু করোনায় সিনেমা হল বন্ধ থাকার ‘খাঁচার ভিতর অচিন পাখি’র সাফল্যের পর দারুণ কিছু দিতে চেয়েছি।

সিয়ামকে নিয়ে ‘পোড়ামন ২’, ‘দহন’ ২টি সিনেমা করেন রাফী। তার সঙ্গে আরেক সিনেমা ‘দামাল’ মুক্তির অপেক্ষায়। সিয়াম-রাফী বোঝাপড়া আগেই পরীক্ষিত হলেও নতুন করে আবারও সিয়ামকে এক্সপেরিমেন্টালভাবে ‘পোড়ামন ২’ বা ‘বখাটে’র মতো করে হাজির করতে যাচ্ছেন এই পরিচালক। কিন্তু প্রথমবার সিয়ামের সঙ্গে বুবলীকে নিয়ে সবাইকে চমকে দিয়েছেন রাফী।

বুবলীর মধ্যে ম্যাজিক আছে উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে রায়হান রাফী বলেন, বুবলীর সঙ্গে যখন দেখা হয় আলাপ করে আত্মবিশ্বাস পেয়েছিলাম। অনেকেই বলেছিল, এত কঠিন অভিনয়ের জায়গায় বুবলী কি আদৌ পারবে? কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম, সে পারবে! আমি অভিনয় বের করে আনার চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।

তিনি বলেন, কেউ যদি কোনো চরিত্রের জন্য উপযুক্ত হন তাকে সেই চরিত্রে নিলে চ্যালেঞ্জ থাকে না। শিল্পী হিসেবে যদি ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেয়ে আগেই স্বীকৃত হয়ে থাকে তাকে নিয়ে কাজ করে ম্যাজিক বের করে আনার কিছু থাকে না। কাউকে তৈরি করে তার থেকে কাজ বের করার মজাটাই আলাদা। বুবলীর মধ্যে ম্যাজিক্যাল কিছু পেয়েছি। আমার মনে হয়েছে আগে কেউ তাকে ব্যবহার করতে পারেনি। অনেকে সহজে বলে দেয়, কমার্শিয়াল সিনেমার নায়িকা অভিনয়ে দুর্বল হয়। ‘টান’ দেখার পর বুবলীর মাধ্যমে এই ভুল ধারণা ভেঙে যাবে। বুবলীকে দেখে দর্শক ধাক্কা খাবে। আমি নিজেও তার পারফর্মেন্স দেখে চমকেছি। বুবলীকে নিয়ে অন্যরাও ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য ভাববেন।

এর আগেও রাফীর কাজগুলোর মাধ্যমে আলোচিত হয়েছেন আরও কয়েকজন। তাদের প্রসঙ্গ টেনে এই পরিচালক বলেন, ‘অক্সিজেন’ বানিয়ে দর্শকদের কাছে নতুন মাহিকে উপহার দিয়েছিলাম। ‘জানোয়ার’-এর পর রাশেদ অপু ভাই নিয়মিত সিনেমা করে যাচ্ছেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’র পর তমা মির্জাকে দর্শক নতুন করে পেয়েছে। সে এখন অন্যরকমভাবে লাইমটাইটে এসেছে। মীমকে নিয়ে ‘পরাণ’ সিনেমায় এমন এক্সপেরিমেন্ট করেছি। সিনেমাটি মুক্তির পর তাকে নিয়েও নতুন করে কথা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটওয়েব ফিল্মচরকিটানতমা মির্জাবুবলীমাহিরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT