চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে ডেমোক্র্যাটরা মেঝেতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ২৩, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন প্রণয়নের দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মেঝেতে বসে ১০ ঘণ্টারও বেশি অবস্থান ধর্মঘট পালন করেছে ডেমোক্র্যাট দলের সংসদ সদস্যরা।

অরল্যান্ডো হত্যাকাণ্ডের মতো ভবিষ্যতে আরও বন্দুক হামলা ঠেকাতেই এই নজিরবিহীন প্রতিবাদ কর্মসূচি শুরু করে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেট প্রতিনিধিরা।

জবাবে কংগ্রেসের নিম্নকক্ষের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) চলতি অধিবেশন মুলতবি ঘোষণা করে ডেমোক্র্যাটদের প্রতিবাদকে ‘স্টান্টবাজি’ বলে বিদ্রূপ করেছে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরোধীতাকারী রিপাবলিকানরা।

শুধু তা-ই নয় ডেমোক্র্যাটদের এই প্রতিবাদের প্রচার ঠেকাতে কংগ্রেস ভবনের সব টিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছে তারা।

তবে এসব করেও কাজের কাজ তেমন হয়নি। অধিবেশন মুলতবি করায় ‘শেইম! শেইম’ ধ্বনিতে ধিক্কার জানান ডেমোক্র্যাট প্রতিনিধিরা। টিভি ক্যামেরা বন্ধ হলেও থামানো যায়নি প্রচার। বিক্ষুব্ধ ডেমোক্র্যাটদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুক ও পেরিস্কোপের মতো সামাজিক মাধ্যমের সাহায্যে।

ডেমোক্র্যাটদের এই প্রতিবাদের ভিডিও সম্প্রচারের পরমুহূর্তে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে সরব জনগণ নানা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নেমে আসে রাস্তায়, কংগ্রেস ভবনের সামনে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের এই প্রতিবাদের সমর্থনে ব্যানারগুলোতে লেখা হয় ‘গান সেন্স ভোটার’।

Reneta

বিবিসি’র হিসাব অনুযায়ী শুধু চলতি বছরের প্রথম ৬ মাসে যুক্তরাষ্ট্রে ‘গণ গোলাগুলি’র অন্তত দেড়’শ ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে অরল্যান্ডো নাইট ক্লাবে চালানো বন্দুক হামলায় মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪৯ জন নিহত হয়। এই নির্মম ঘটনাসহ দেশটিতে এবছর বন্দুক হামলায় এ পর্যন্ত ৬ হাজার ৩’শ ৮১ জন নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরল্যান্ডোবন্দুকধারী
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT