চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে মো. ইউছুফ আলী রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (২২ অগাস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফাস্ট ফুডের দোকানে এ ঘটনা ঘটে। তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ২৩ আগস্টের প্রতিবেদনে ঘটনার সময় রাত ১২টা বলে উল্লেখ করা হয়েছে।

নিহত ইউছুফ আলী রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ওই ফাস্ট ফুডের দোকানে কাজ করছিলেন।

নিউইয়র্কের দোকান মালিক আব্দুল জলিলের (৩৫) বরাত দিয়ে তার বড় ভাই এবং আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল করিম স্বপন রোববার রাতে জানান, ঘটনার সময় রাজু ও আরও এক কর্মচারী দোকানে ছিলেন।

রাজু তখন রান্নাঘরে কাজ করছিলেন এবং অন্য কর্মচারী ক্যাশ কাউন্টারে ছিলেন। হঠাৎ এক বন্দুকধারী দোকানে ঢুকে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তাকে সহায়তা করতে এগিয়ে এলে অপর কর্মচারীও গুলিবিদ্ধ হন।

গুলিতে রাজুর বুকে এবং তার সহকর্মীর পায়ে আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা নেওয়ার পর আহত বাংলাদেশি কর্মী সুস্থ আছেন বলে জানিয়েছেন আব্দুল করিম স্বপন।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁটি ভোর ৩টা পর্যন্ত খোলা থাকে। হামলার ঘটনায় পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে।

আব্দুল করিম স্বপন জানান, রাজু ও তাদের বাড়ি পাশাপাশি। তারা আত্মীয়ও। পরিবারের জন্য উন্নত জীবন নিশ্চিত করার আশায় প্রায় তিন বছর আগে নিউইয়র্কে পাড়ি জমান রাজু।

দেশে তার ৮০ বছর বয়সী বাবা, স্ত্রী এবং ১০ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তিনি রাজুর মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্যাগ: বন্দুকধারীবাংলাদেশি নিহতযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

পরবর্তী

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

পরবর্তী

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT