আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২০ খনি শ্রমিক নিহত

পাকিস্তানে খনি শ্রমিকদের ওপর বন্দুকধারীদের হামলা, আহত ও নিহত শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে একটি খনি এলাকায় বন্দুকধারীদের হামলার দৃশ্য, আহত শ্রমিকরা হাসপাতালে ভর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ২০ খনি শ্রমিক নিহত ও আটজন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, নিহতরা বেলুচিস্তান প্রদেশের জুনাইদ কয়লা কোম্পানির খনিতে কাজ করতেন। আজ শুক্রবার ১১ অক্টোবর ভোরে তাদের ওপর হামলা হয়।

বেলুচিস্তানের পুলিশ কর্তা হুমায়ুন খান নাসির জানান, গভীর রাতে দুকি জেলার একটি কয়লা খনিতে শ্রমিকদের বাসস্থানে ঢুকে পড়ে বন্দুকধারীরা। তারা পুরুষদের জড়ো করে গুলি চালিয়ে তাদের খুন করে। পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ওপর রকেট ও গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেলুচিস্তানের পশতুন ভাষী এলাকার বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন আফগান নাগরিকও আছেন। এদিকে আফগানিস্তানের আরও চারজন নাগরিক আহত হয়েছেন।

বিষয়:পাকিস্তান বন্দুকধারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…