বিনোদন

আগামীকাল আসছে ‘হিরোপন্তি ২’ এর ট্রেলার

অভিনেতা সাইফ আলি খান হিরোপন্তি ২ এর ট্রেলার লুকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ আলি খানসহ অন্যান্য অভিনেতাদের সঙ্গে হিরোপন্তি ২ এর ট্রেলার লুকের দৃশ্য, যেখানে তারা অস্ত্র হাতে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। গেল বছর ঘোষণা এসেছিল সেই ছবির সিকুয়েল নির্মাণের। আর এবার আসন্ন ছবিটির নতুন পোস্টার প্রকাশ্যে আসার পাশাপাশি ছবিটির ট্রেলার মুক্তির তারিখ জানা গেল।

বুধবার (১৬ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে টাইগার প্রকাশ্যে এনেছেন ‘হিরোপন্তি ২’ এর নতুন পোস্টার। ছবিটির ক্যাপশনে টাইগার লিখেছেন, অ্যাকশন, সোয়াগ। অভিনেতা আরো লিখেছেন, হিরোপন্তি সবকো আতি না, অর মেরি জাতি না।

পাশাপাশি আরো জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশ্যে আসবে অ্যাকশনধর্মী আসন্ন এই ছবিটির ট্রেলার।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও আহমেদ খান পরিচালিত এই ছবিতে টাইগারের বিপরীতে থাকছেন তারা সুতারিয়া। সেই সঙ্গে ছবিটিতে চমক হিসেবে থাকছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল।

এর আগে ছবিটি সম্পর্কে পরিচালক আহমেদ খান বলেছেন, ‘অ্যাকশনে ভরপুর এই ছবিটিতে থাকছে পাঁচটি সুন্দর গান। যেগুলো লিখেছেন এ আর রহমান এবং গীতিকার মেহবুব।

বিষয়:টাইগার শ্রফ ট্রেলার তারা সুতারিয়া বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…