ক্রিকেট

আইপিএল নিলামে অবিক্রীত সালমা-জাহানারা-স্বর্ণা

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী ক্রিকেটার মাঠে অনুশীলন করছে, একজন অন্যের সাথে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৯ ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন মেয়েদের আইপিএলে খেলার। তাদের মধ্যে জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের নাম ওঠে নিলামে। তাদের অবশ্য নেয়নি কোনো দল।

সালমা ৪০ লাখ, জাহানারা ৩০ লাখ ও স্বর্ণা ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিজেদের নাম নিবন্ধন করেছিলেন।

ছেলেদের ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলের মতো মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হবে ৪ মার্চ। ৫ দলের এই আসরের নিলাম চলছে মুম্বাইয়ে। নিলামের প্রথম দশ সেটে ডাক পড়েনি বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের।

বাংলাদেশ থেকে নিলামের জন্য নিবন্ধিত বাকি ক্রিকেটাররা হলেন ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, রিতু মনি।

জাহানারা ও সালমার ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ উইমেন্স টি-টুয়েন্টি লিগের একাধিক আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে। স্বর্ণা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন।

নিলামে সর্বোচ্চ ৩ কোটি ৪০ রাখ রুপিতে ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

বিষয়:জাহানারা আলম মেয়েদের আইপিএল স্বর্ণা আক্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…