চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলামের প্রথমদিনের হালচাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

১১তম আইপিএল আসরের নিলামে প্রথমদিনে বাজিমাত করেছেন বেন স্টোকস, লোকেশ রাহুল ও মনিশ পান্ডে। দল পেয়েছেন বাংলাদেশে দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মোট ৫৮০ জন ক্রিকেটারের মধ্য শনিবার ১০৯ জনকে নিলামে তোলা হয়, এরমধ্যে ৭৮ জন বিক্রি হয়েছেন, অবিক্রীত থাকেন ৩১ জন। রোববার বাকিদের সবাইকে নিলামে তোলা হবে।

এখনও পর্যন্ত নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস। ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি লোকেশ রাহুল ও মনিশ পাণ্ডে। আর দলই পাননি ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইল। কেনা হয়নি লাসিথ মালিঙ্গা এবং ইশান্ত শর্মাকেও।

বিতর্কিত ইংলিশ অলরাউন্ডার স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কেনে রাজস্থান রয়্যালস। আগেরবার তিনি ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। এবার আইপিএলে নেই দলটি।

Banglabid

সাঞ্জু স্যামসনকে ৮ কোটিতে নিয়েছে রাজস্থান। জস বাটলারকে ৪ কোটি ৪০ লাখে তুলে নেয় রাজস্থান। রাহুল ত্রিপাঠিকে তারা নেয় ৩.৪০ কোটিতে।

প্রথম দিন সবচেয়ে বড় চমক ক্রিস গেইলের অবিক্রীত থাকা। কোন ফ্র্যাঞ্চাইজি ক্যারিবিয়ান ওপেনারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটও অবিক্রীত থেকে যান। রাইট টু ম্যাচ কার্ড (আরটিএম) দেখিয়ে শেখর ধাওয়ানকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি পাবেন ৫ কোটি ২০ লাখ। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকেও দলে নিয়েছে তারা। তার দাম ৩ কোটি। ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ৫ কোটিতে তুলে নেয় হায়দরাবাদ।

বাংলাদেশের সাকিব আল হাসান (২ কোটি), মনিশ পাণ্ডে (১১ কোটি), কার্লোস ব্রাথওয়েটকে (২ কোটি) নিয়েছে হায়দরাবাদ। আফগান স্পিনার রশিদ খানকে ৯ কোটিতে ধরে রেখেছে হায়দরাবাদ।

Reneta

রবিচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। যুবরাজ সিংকে ২ কোটিতে কিনেছে তারা। এছাড়া পাঞ্জাব কিনেছে করুন নায়ার (৫.৬০ কোটি), লোকেশ রাহুল (১১ কোটি), অ্যারন ফিঞ্চ (৬.২০ কোটি), মার্কাস স্টোয়নিসকে (৬.২০ কোটি)।

ডেভিড মিলারকে ৩ কোটিতে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে তুলে নিয়েছে পাঞ্জাব। ৫ কোটি ৪০ লাখে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখে ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে। মোস্তাফিজুর রহমানকে তারা নিয়েছে ২ কোটি ২০ লাখে। অজি পেসার প্যাট কামিন্সকে মুম্বাই নিয়েছে ৫ কোটি ৪০ লাখে। সূর্যকুমার যাদবকে মুম্বাই কেনে ৩ কোটি ২০ লাখ রুপিতে।

রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ফ্যাফ ডু প্লেসিস ও ডোয়াইন ব্রাভোকে ধরে রাখে চেন্নাই সুপার কিংস। ব্রাভোকে ৬ কোটি ৪০ লাখে। হরভজন সিংকে ২ কোটিতে তুলে নেয় তারা। করন শর্মাকে চেন্নাই ৫ কোটিতে কিনে নেয়। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে চেন্নাই নিয়েছে ৪ কোটিতে। কেদার যাদবকে নেয়া হয়েছে ৭.৮০ কোটিতে।

রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ৪ কোটিতে আজিঙ্কা রাহানেকে রেখে দেয় রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে অসি পেসার মিচেল স্টার্ককে। ৯ কোটি ৪০ লাখে নাইটদের দলে ভেড়েন স্টার্ক। তবে গৌতম গম্ভীরকে দলে নেয়ার কোন চেষ্টাই করেনি তারা। ক্রিস লিনকে কলকাতা নিয়েছে ৯.৬০ কোটিতে। দীনেশ কার্তিককে ৭ কোটি ৪০ লাখে দলে নিয়েছে নাইটরা। ৬ কোটি ৪০ লাখে উথাপ্পাকে ধরে রাখে তারা। পীযূষ চাওলাকে কলকাতা রাখল ৪ কোটি ২০ লাখ রুপিতে। কুলদীপ যাদবকে রাখা হল ৫.৮০ কোটিতে।

কেকেআরের সাবেক অধিনায়ক গম্ভীর গেলেন দিল্লি ডেয়ারডেভিলসে, ২ কোটি ৮০ লাখে। এছাড়া অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটিতে কিনে নিয়েছে দিল্লি। কলিন মুনরোকে ১.৯০ কোটিতে নিয়েছে তারা। মোহাম্মদ সামিকে ধরে রেখেছে ৩ কোটিতে। অমিত মিশ্রকে দিল্লি রাখে ৪ কোটিতে। কাগিসো রাবাদাকে তারা রেখেছে ৪ কোটি ২০ লাখে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক পৃথ্বী শ–কে দিল্লি নিল ১.২০ কোটিতে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে ব্রেন্ডন ম্যাকালাম (৩.৬০ কোটি), ক্রিস ওকস (৬.৪০ কোটি), কুইন্টন ডি’কক (২.৮০ কোটি), কলিন ডি গ্র্যান্ডহোম ও মঈন আলিকে। জাতীয় দলের পেসার উমেশ যাদবকে আরসিবি কিনল ৪ কোটি ২০ লাখে। জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে আরসিবি ধরে রাখল ৬ কোটি টাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মান, অভিমান ভাঙাবে ‘গোসসা নিবারণী’ পার্ক

পরবর্তী

সাকিবের জায়গায় সানজামুল, বাড়তি স্পিনার তানবীর

পরবর্তী

সাকিবের জায়গায় সানজামুল, বাড়তি স্পিনার তানবীর

আতঙ্কের পিচে ‘অপ্রত্যাশিত’ জয়

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT