অস্ট্রেলিয়া সিরিজের পর অবসরে যাচ্ছেন মরকেল

সাউথ আফ্রিকার পেস বোলার মরনে মরকেল অবসরের ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।
৩৩ বয়সী এই ক্রিকেটার ৮৩টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৪৪টি টি-টুয়েন্টি খেলেছেন। তিন ক্রিকেটে সবমিলিয়ে ৫২৯ উইকেটের মালিক।
অবসরের ঘোষণা দেয়ার পর মরকেল বলেন, ‘প্রোটিয়া জার্সিতে খেলা প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। বছরের পর বছর ধরে আমাকে সমর্থনের জন্য সতীর্থ, আমার পরিবার ও বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক ক্রিকেটের ধকল থেকে মরকেল মুক্তি খুঁজলেও ঘরোয়া টি-টুয়েন্টিতে খেলার ইঙ্গিত দিয়েছেন ২৯৮টি টেস্ট উইকেটের মালিক, ‘আমি মনে করি এখনো আমার ভেতর ক্রিকেট বাকি আছে। দেখা যাক সামনে কী হয়।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






