ক্রিকেট

অস্ট্রেলিয়ার ‘ঘরের ছেলে’ হয়ে গেলেন মরকেল

অস্ট্রেলীয় ক্রিকেটার মাঠে জোশে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলীয় ক্রিকেটার মাঠে জোশে উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২০ বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে পুরো মৌসুমের জন্য নাম লিখিয়েছেন মরনে মরকেল। চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে, সাউথ আফ্রিকান হিসেবে নয়, মরকেল এবার বিগ ব্যাশে খেলবেন পুরোপুরি অস্ট্রেলিয়ান হয়ে।

কলপ্যাক চুক্তির আওতায় সাউথ আফ্রিকা ছেড়ে ইংলিশ কাউন্টি ক্লাব সারেতে খেললেও চলতি বছরের শুরুতে শেষ হয়ে গেছে তিন বছরের সেই চুক্তি। পরিবার অস্ট্রেলিয়ায় থাকায় দ্রুতই চলে এসেছেন দেশটিতে। পেয়ে গেছেন দেশটির নাগরিকত্বও।

২০১৯ সালে পার্থের হয়ে খেলেছিলেন মরকেল। ভিনদেশি ক্রিকেটার হিসেবে ডানহাতি পেসারকে মাত্র এক ম্যাচ খেলিয়েছিল দলটি। ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার স্থানীয় খেলোয়াড় হিসেবে সবগুলো ম্যাচ খেলার সুযোগ থাকছে ৩৬ বছর বয়সী মরকেলের।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেও নিজেকে অজি ক্রিকেটার ভাবতে খানিকটা অস্বস্তি লাগছে বলে জানিয়েছেন মরকেল। সাউথ আফ্রিকার হয়ে ৫৪৪ উইকেট পাওয়া প্রোটিয়া পেসারের অবশ্য তেমন লাগারই কথা!

‘আমি মানছি যে নিজেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ভাবাটা কেমন জানি অদ্ভুত। হ্যাঁ, এখানে আনন্দের মাঝেই আছি, জীবনের অন্য বাঁকে সামনে তাকানোর চেষ্টা করছি।’

বিষয়:অস্ট্রেলিয়া পার্থ বিগ ব্যাশ মরনে মরকেল সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…