চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থতার জন্য অনুপস্থিত অমিতাভ, প্রদীপ হাতে শাহরুখ-সৌরভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

শুক্রবার বিকেলে ২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল বলিউড তারকা অমিতাভ বচ্চনের। গত কয়েক বছর ধরেই তিনি এই উৎসব উদ্বোধন করছেন। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকরা জানতে পেরেছেন অসুস্থতার কারণে কলকাতায় আসতে পারবেন অমিতাভ বচ্চন।

প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন শাহরুখ খান এবং সৌরভ গাঙ্গুলী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজ চক্রবর্তী, মহেশ ভাট, যিশু সেনগুপ্ত, রাখি গুলজার, ভল্কার স্কলডন, অ্যান্ডি ম্যাকডয়েল, দুসান হানাক, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির,সৃজিত মুখোপাধ্যায়, মিমি, নুসরাত, পায়েল, কোয়েল, শ্রাবন্তী, রুক্মিণী, প্রিয়াঙ্কা, ঋতাভরী, পাওলি, সৌরসেনী, শুভশ্রী, অঙ্কুশ, দেব-সহ একাধিক টলিউড ব্যক্তিত্ব।

উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার মতো দেশের ছবি রয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে থাকছে বাংলাদেশের দুটি ছবি। একটি ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ‘আলফা’ এবং অন্যটি ‘চন্দ্রাবতী কথা’।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ছবির ক্ষেত্রে পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা, পরিচালকের জন্য ২১ লক্ষ টাকা। ভারতীয় ছবির জন্য পুরস্কার মূল্য ৭ লক্ষ টাকা এবং পরিচালকের প্রাপ্য পুরস্কারের মূল্য ৫ লক্ষ টাকা।

Reneta

১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা চলচ্চিত্র উৎসবলিড বিনোদনশাহরুখ খানসৌরভ গাঙ্গুলী
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT